ঢাকাMonday , 13 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদে যাত্রাপথে ফায়ার সার্ভিসের নির্দেশনা

Link Copied!

leave-busনিজস্ব প্রতিবেদক : ঈদে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা এড়াতে যাত্রীদের বিভিন্ন নির্দেশনা দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
রোববার অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপিতে সবাইকে সচেতন হতে আহ্বান জানানো হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ঈদের সময় লাখ লাখ মানুষ বিভিন্ন গণপরিবহনে যাত্রা করে। এসময় দুর্ঘটনার ঝুঁকি থাকে। সচেতন থাকলে এসব দুর্ঘটনা এড়ানো সম্ভব।
অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ বলেন, ‘ফায়ার সার্ভিস ও সিভিলি ডিফেন্স সরকারের একটি সেবামূলক প্রতিষ্ঠান। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যানবাহনে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে আমরা সচেষ্ট রয়েছি। পাশাপাশি সব যাত্রীকে কিছু নির্দেশিকাও প্রদান করছি।’
অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, অতিরিক্ত যাত্রী হয়ে যানবাহনে চড়বেন না। নদীপথে ভ্রমণকালে লাইফ জ্যাকেট পরিধান করুন। বাসা ত্যাগের পূর্বে বিদ্যুৎ ও গ্যাসের সুইচ সম্পূর্ণ বন্ধ করেছেন কি না তা নিশ্চিত হোন। একজন সচেতন নাগরিক হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের নিকটবর্তী ফায়ার স্টেশনের টেলিফোন নম্বর জেনে রাখুন এবং যে কোন জরুরী অবস্থায় সাহায্যের জন্য খবর দিন। (ঢাকা নিয়ন্ত্রণ কক্ষ: ০২-৯৫৫৫৫৫৫; চট্টগ্রাম নিয়ন্ত্রণ কক্ষ: ০৩১-৭১৬৩২৬; রাজশাহী নিয়ন্ত্রণ কক্ষ: ০৭২১-৭৭৪২২৪; খুলনা নিয়ন্ত্রণ কক্ষ: ০৪১-৭৬০৩৩; সিলেট নিয়ন্ত্রণ কক্ষ: ০৮২১-৭২৭৯৭৬; রংপুর নিয়ন্ত্রণ কক্ষ: ০৫২১-৫৬০০১; বরিশাল নিয়ন্ত্রণ কক্ষ: ০৪৩১-২১৭৭০১৪)
নির্দেশনায় আরও বলা হয়, দ্রুত খবর দেয়ার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর টেলিফোন নম্বর মোবাইল ফোনের স্পিড ডায়ালে সংরক্ষণ করুন। বৃষ্টি ভেজা রাস্তায় নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালান। বেপরোয়া ওভার টেকিং করবেন না। যে কোন অগ্নিদুর্ঘটনা মোকাবেলার জন্য যানবাহনে অগ্নি নিরাপত্তা সরঞ্জামাদি সংরক্ষণ করুন এবং প্রয়োজনীয় মুহূর্তে তা ব্যবহার করুন। গাড়িতে একটি ফার্স্ট এইড বক্স সংরক্ষণ করুন। শরীরের পোশাকে আগুন লাগলে দু’হাতে মুখ ঢেকে মাটিতে গড়াগড়ি দিন। আতঙ্কিত হয়ে দৌঁড়াবেন না, এতে আগুন বেড়ে যাবে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধার কর্মীদের দায়িত্ব পালনে সহায়তা করুন। এ ছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিরাপত্তা, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ গ্রহন; এ্যাম্বুলেন্স সেবা গ্রহণ এবং ২৪ ঘণ্টাই তথ্য দিয়ে সেবা নেয়ার আহবান জানানো হয়।