ঢাকাMonday , 13 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারি কর্মচারী আইন ২০১৫-এর খসড়া অনুমোদন

Link Copied!

cabinetনিজস্ব প্রতিবেদক : সরকারী কর্মচারী আইন-২০১৫ খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশারফ হোসাইন ভূইঁয়া সাংবাদিকদের একথা জানিয়েছেন।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্দ্রীসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্বে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রিপরিষদ সচিব মোশারফ হোসাইন ভূইঁয়া জানান, এটা একটি যুগান্তকারী পদক্ষেপ। এই আইন জারি হওয়ার পরে এর বিধি বিধান সরকারী কর্মচারীদের ক্ষেত্রে প্রাধান্য পাবে। এছাড়া এ আইনের আওতায় বিধি জারি করা হবে।
এই আইন সাংবিধানিক পদে যারা আছেন, বিচার বিভাগীয় কর্মচারী, সুপ্রিমকোর্টের কমর্চারী, প্রতিরক্ষা বিভাগের কর্মচারী, রেলওয়ের কর্মচারী, স্থানীয় সরকার বিভাগ, পুলিশ, বিজিবি, পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
এই আইনে আরো বলা হয়েছে, পদোন্নতির জন্য পরীক্ষা এবং কর্মমূল্যায়নের জন্য বিধি হবে। উচ্চ শিক্ষা ও প্রশিক্ষন সংক্রান্ত বিধি হবে, প্রতিবন্ধীর জন্য বিধি হবে। এছাড়া কর্মচারীদের অসাদাচরণ বিষয়ে বলা হয়েছে, চার্জশিট হওয়ার আগে গ্রেপ্তার করতে সরকারের অনুমতি লাগবে। এবং চার্জশিট হওয়ার পর গ্রেপ্তার করতে সরকারের অনুমতি লাগবে না।
এটিকে আর্মি (সংশোধনী) অ্যাক্ট ২০১৫ এবং এয়ারপোর্ট সংশোধনী অ্যাক্ট এর খসড়া অনুমোদন দেয়া হবে। এই আইন দুটি সামরিক শাসনামলে হওয়ায় আপডেট করে মন্ত্রী সভায় উপস্থাপন করা হয়েছে।