ঢাকাSunday , 12 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিএসইর লেনদেন ৫শ কোটি টাকা ছাড়িয়ে

Link Copied!

dseঅর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের দুই পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে উভয় পুঁজিবাজারে। এর ধারবাহিকতায় প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বেড়ে দাঁড়িয়েছে ৫৫৩ কোটি টাকা।
বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬১৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস শরিয়া সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৬ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮১১ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৫৩ কোটি ৭৫ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৭৬ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭৭ কোটি টাকা। রোববার লেনদেন হওয়া মোট ৩১০টি কোম্পানির মধ্যে বেড়েছে ১৩৮টি, কমেছে ১৩৮টি এবং অপরিবর্তিত আছে ৩৪টি কোম্পানির শেয়ার দর।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ১৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৪৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪০ পয়েন্টে, সিএসই৩০ সূচক ১৩০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭১৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২০২ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৫ কোটি ৭৬ লাখ টাকা। লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানির মধ্যে বেড়েছে ৯৪টি, কমেছে ১১৭টি এবং অপরিবর্তিত আছে ৩৫টি কোম্পানির শেয়ার।