ঢাকাSunday , 12 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের পালালেন মেক্সিকোর মাদক সম্রাট

Link Copied!

joyakuinআন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর মাদক সম্রাট জোয়াকুইন গুজমেন ফের জেল থেকে পালিয়েছেন। এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা কমিশন।
শনিবার রাতে মেক্সিকো সিটির আলতিপ্লানো জেল ভেঙে পালান গুজমেন। তবে তিনি ঠিক কখন এবং কীভাবে পালিয়েছেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। রাতে জেলরক্ষীরা তার কারাকক্ষে গিয়ে দেখেন তিনি নেই। তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। ‘এল চাপো’ বা ‘শর্টি’ নামে পরিচিত গুজমেন যাতে দেশের বাইরে পালাতে না পারেন এজন্য তোলুকা বিমানবন্দরের সবকটি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।
কুখ্যাত মাদক চোরাচালান দল ‘সিনালোয়া কার্টল’য়ের প্রধান গুজমেনকে গতবছর দ্বিতীয়বারের মত গ্রেপ্তার করা হয়েছিল। এ ঘটনাকে মাদক চোরাচালানের বিরুদ্ধে বড় সফলতা হিসেবে প্রচার করেছিল মেক্সিকো সরকার।
এর আগে ২০১১ সালে মেক্সিকোর এক কঠোর নিরাপত্তা আরোপিত জেল থেকে পালিয়েছিলেন গুজমান। তিনি কারা কর্মকর্তাদের ঘুষ দিয়ে লন্ড্রি ব্যাগে করে পালিয়েছিলেন।