ঢাকাSunday , 12 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোশাররফের পাশে থাকবেন আশরাফ

Link Copied!

ashrafনিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে সর্বোতভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সদ্য দপ্তর হারানো মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
আজ রোববার বেলা ১১টার দিকে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার সঙ্গে খন্দকার মোশাররফ হোসেনের সম্পর্ক খুবই ভালো। আমরা একই দল করি, একই সঙ্গে সংসদে বসি। আমার পক্ষ থেকে তার প্রতি সব সময়ই সহযোগিতা থাকবে।’
আজ নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন খন্দকার মোশাররফ হোসেন। দায়িত্ব নেয়ার আগে বেলা ১১টা ৫ মিনিটে খন্দকার মোশাররফ হোসেন সৈয়দ আশরাফের বেইলি বোডের বাসায় যান। সেখানে তারা ১৫ মিনিটের মতো একান্তে কথা বলেন।
সৈয়দ আশরাফের ব্যক্তিগত কর্মকর্তা সৈয়দ তোফাজ্জল হোসেন সাংবাদিকদের বলেন, ‘উনি (খন্দকার মোশাররফ) ১১টা ৫ মিনিটে আসেন, মিনিট পনের থেকেই চলে যান।’
স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় সরকারের এই বাসাটি বরাদ্দ পান সৈয়দ আশরাফ।
খন্দকার মোশাররফ বেরিয়ে গেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সৈয়দ আশরাফুল ইসলাম।
এর আগে শনিবার সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবে ঢাকাস্থ হোসেনপুর সমিতির এক ইফতার পার্টিতে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি।
বাবা সৈয়দ নজরুল ইসলামের আদর্শের দিকে ঈঙ্গিত করে সৈয়দ আশরাফ বলেন, ‘লাভের জন্য আমি রাজনীতি করি না। আমার বাবাও বঙ্গবন্ধুর সাথে বেঈমানি করেননি। বেঈমানি না করে তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছেন। আমার শরীরেও সেই রক্ত।’
সৈয়দ আশরাফুল ইসলাম বাংলাদেশের প্রবাসী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে।
নির্বাচনী এলাকার জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘আমি মন্ত্রী থাকি বা না থাকি, রাজনীতি করি বা না করি, হোসেনপুরের জনগণের জন্য কাজ করে যাবো।’
গত বৃহস্পতিবার সৈয়দ আশরাফকে সরিয়ে দিয়ে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফকে স্থানীয় সরকারের দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করা হয় সেদিন।
মিডিয়ার প্রকাশিত খবর অনুযায়ী মন্ত্রণালয়ের কাজে নিয়ষ্ক্রিয়তায় ক্ষুব্ধ হয়ে প্রধানমন্ত্রী তাকে সরিয়ে দিয়েছেন। গত মঙ্গলবার একনেকের বৈঠকে অনুপস্থিত ছিলেন সৈয়দ আশরাফ। তার অনুপস্থিতিতে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হন।
জানা যায়, ওই বৈঠকেই আশরাফকে সরানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
মন্ত্রণালয়ের কাজে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হলেও দলের একটি চক্র দীর্ঘদিন ধরে তাকে সরানোর জন্য তৎপর ছিল। সংশ্লিষ্ট সূত্রের খবর, চক্রটি তার ব্যাপারে প্রধানমন্ত্রীর কানভারী করেছিল।