নিজস্ব প্রতিবেদক : বন্যপ্রাণী সংরক্ষণ ও গণসচেতনতা সৃষ্টিতে বিশেষ অবদান রাখায় ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড কনসারভেশন-২০১৫’ পেল র্যাব।
রোববার বিশ্ব পরিবেশ দিবস এবং জাতীয় বৃক্ষরোপন অভিযান-২০১৫ উপলক্ষে জাতীয় কৃষিবিদ ইন্সটিটিউটে আনুষ্ঠানিকভাবে র্যাবের হাতে এ পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে।

