ঢাকাSunday , 12 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভিশন-২০২১ বাস্তবায়নের পথে

Link Copied!

তোফায়েল আহমেদ-ফাইল ছবি

তোফায়েল আহমেদ-ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ এখন বাস্তবায়নের পথে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রোববার শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মূসক দিবস ও মূসক সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড ( এনবিআর) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের প্রবৃদ্ধি বেড়েছে, রেমিটেন্স বেড়েছে, বাজেটের আকার বৃদ্ধি পেয়েছে। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনের সঙ্গে আমরা মধ্যম মানের দেশে পরিণত হব। ইতোমধ্যে আমরা এ পথে প্রবেশ করেছি। আমরা যা এতদিন স্বপ্ন দেখছিলাম এখন তা বাস্তবে পরিণত হচ্ছে।
রাজস্ব কর্মকর্তাদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, রাজস্ব আদায়ে কাউকে যেন আপনারা হয়রানি না করেন। করদাতাদের আপনারা যদি সহযোগিতা করেন তাহলে তারা কর প্রদানে উৎসাহিত হবে। এবং আমাদের রাজস্ব আদায় করা সহজ হবে।
তিনি বলেন,বাংলাদেশে এখন ১৬ কোটি লোক সংখ্যা। এর মধ্যে ১১ লাখ লোক কর প্রদান করেন। বর্তমানে গ্রাম-গঞ্জের অনেকেই কর প্রদান করে। এজন্য আমাদের করের সীমানা বৃদ্ধি করতে হবে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ১৯৯১ সালে মূসক (ভ্যাট) আইন চালু হয়। বর্তমানে এর খাত থেকে রাজস্ব আয় বহুগুনে বৃদ্ধি পেয়েছে। এ অর্থবছরে আমরা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা। এরমধ্যে মূসক থেকে ৬৩ হাজার কোটি টাকা। ১৯৯১ সালে এর পরিমাণ ছিল ৭০০ কোটি টাকা।
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ফরিদ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মসিউর রহমান, এফবিসিসিআই সভাপতি মতলুব আহমেদ প্রমুখ।