ঢাকাSaturday , 11 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রমজানের ভূমিকা নিয়ে ইসলামী ব্যাংকের আলোচনা

Link Copied!

IBBLঅর্থনৈতিক প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড গুলশান শাখার উদ্যোগে ‘সম্পদ ও আত্মার পবিত্রতায় মাহে রমজানের ভূমিকা’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড গুলশান শাখা প্রঙ্গণে অনুষ্ঠিত ইফতার মাহফিলে ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা উত্তর জোন প্রধান মো. মোশাররফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা উপস্থাপন করেন ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. হাসান মোহাম্মদ মঈনুদ্দিন। বিভিন্ন স্তরের ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক ও নির্বাহী-কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।