ঢাকাSaturday , 11 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোদী-নওয়াজ বৈঠক নিয়ে সমালোচনার ঝড়

Link Copied!

modiআন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার রাশিয়ার উফায় অনুষ্ঠিত মোদি-নওয়াজ বৈঠক নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভারত এবং পাকিস্তানের বিভিন্ন নেতারা। তবে এই বৈঠককে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।
দুই নেতার বৈঠক শেষে  দেয়া যৌথ বিবৃতিতে ‘কাশ্মীর ইস্যু’র উল্লেখ না থাকায় ক্ষেপেছেন পাকিস্তানের বিরোধী দল পিপিপিসহ বিভিন্ন জাতীয়বাদী নেতারা।  তেহরিক ই ইসসাফ(পিটিআই) দলের  নেতা এবং পাকিস্তানের সাবেক পররাষ্টমন্ত্রী শাহ মেহমিুদ কোরাইসি বলেছেন,‘এটা খুবই অবাক হওয়ার বিষয় যে, দু নেতার যৌথ বিবৃতিতে কাশ্মীর ইস্যু স্থান পায়নি।’
অন্যদিকে বৈঠকে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের প্রতি মোদী যথাযথ সম্মান দেখাননি বলে অভিযোগ তুলেছেন জারদারির দল পাকিস্তান পিপলস পার্টির সিনেটর রেহমান মালিক।  তিনি বলেছেন,‘প্রধানমন্ত্রী মোদি পাক প্রধানমন্ত্রীর প্রতি কোনোরকম কূটনৈতিক সৌজন্যতা দেখাননি। বৈঠক শুরু আগে মোদী তার(নওয়াজ) দিকে  দু কদম এগিয়েও যাননি।
তবে প্রধানমন্ত্রী  নওয়াজের সবচেয়ে কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের নিউজ চ্যানেল জিও টিভির উপস্থাপক তালাত হুসেইন । তিনি বলেছেন, মোদীকে খুশী করতেই যৌথ সম্মেলনে কাশ্মীর ইস্যু তুলেননি নওয়াজ। ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া পেতে তৎপর হয়ে ওঠেছে এই সরকার।’
সিনেটর শেহের কামরান বলেছেন, ‘যৌথ বিৃতিতে কেবল মুম্বাই হামলা মামলার বিচারের কথা উল্লেখ করা হয়েছে। পাক প্রধানমন্ত্রী সেখানে কাশ্মীর সমস্যার কথা তুলে ধরতে ব্যর্থ হয়েছেন।’ কিন্তু এইসমস্যার  সমাধান ছাড়া এই অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেছেন।
তবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর।
এই বৈঠক নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করেছে ভারতের বিরোধী দল কংগ্রেস। বসে নেই কট্টরপন্থি হিন্দু সংগঠন শিবসেনাও।
শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে দুই নেতার বৈঠককে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, পরিস্থিতি এখনো  পরিবর্তন হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী মোদী পরিস্থিতি বদলাতে সক্ষম হবেন। তার উপর মানুষের বিশ্বাস রয়েছে। তার ভাষায়, ‘পাকিস্তানকে অবশ্যই সবক শেখাতে হবে। পাকিস্তানের বিরুদ্ধেও মিয়ানমারের মতো পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’
মোদী-শরিফের বৈঠক নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিরোধী দল কংগ্রেস। দলটির মুখপাত্র মীম আফজাল মোদির নাম উল্লেখ না করে বলেন, ‘যারা ৫৬ ইঞ্চি বুকের ছাতি বলে ঘোষণা করে ক্ষমতায় এসেছিল, পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছিল তারা সম্পূর্ণ ব্যর্থ বলে প্রমাণিত হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে কোনও কড়া ব্যবস্থাই নিতে পারেনি এই সরকার।’
তিনি আরো বলেন, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ভারতকে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দেয়ার পরে দ্রুত মোদী এবং নওয়াজ শরিফের মধ্যে  আলোচনা অনুষ্ঠিত হল। এতেই স্পষ্ট, আলোচনায় বসার আগে কী ধরণের বার্তা দিয়েছে পাকিস্তান। গত একবছরে পাকিস্তানের পক্ষ থেকে রেকর্ড সংখ্যায় যুদ্ধ বিরতি লঙ্ঘন করা হয়েছে বলেও দাবি করেছেন কংগ্রেস মুখপাত্র মীম আফজাল।