ঢাকাSaturday , 11 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এসসিওতে যোগ দিলো ভারত ও পাকিস্তান

Link Copied!

scoআর্ন্তজাতিক ডেস্ক : চীনা নেতৃত্বাধীন জোট সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) স্থায়ী সদস্য পদ লাভ করেছে পাকিস্তান ও ভারত । এসসিও’র সদস্য হওয়ার মধ্য দিয়ে জ্বালানি সমৃদ্ধ মধ্য এশিয়ার সঙ্গে যোগাযোগের অধিকতর সুবিধা পাবে দেশ দু’টি।
পাকিস্তান ও ভারতকে সদস্য হিসেবে গ্রহণের ঘোষণা দিয়ে শুক্রবার রাশিয়ার উফা শহরে এসসিও’র বাৎসরিক সম্মেলন উদ্বোধন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ছাড়া, বেলারুশকে এ সংস্থার পর্যবেক্ষকের মর্যাদা দেয়া হয়েছে। ভারত ও পাকিস্তান বাদে এসসিওর বর্তমান সদস্যরা হচ্ছে চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরঘিজস্তান, উজবেকিস্তান এবং তাজিকিস্তান।
আফগানিস্তান থেকে মাদক চোরাচালান এবং সন্ত্রাসবাদের জন্য তহবিল যোগানোর বিরুদ্ধে লড়াইয়ে বৃহত্তর সহযোগিতার আহ্বানও জানান পুতিন।
সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বক্তৃতায় সদস্য পদ পাওয়ায় পাকিস্তানকেও ধন্যবাদ জানান। মোদি বলেন, ‘এসসিওতে যোগ দেয়ায় পাকিস্তানকে ধন্যবাদ দেয়ার সুযোগটি আমি নিতে চাই।’