ঢাকাSaturday , 11 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফাঁকা রাজধানীর নিরাপত্তা
পরিকল্পনা করে রেখেছে পুলিশ

Link Copied!

Police-Eid-Securityনিজস্ব প্রতিবেদক : ঈদে ফাঁকা রাজধানীর নিরাপত্তার সার্বিক বিষয়ে পুলিশ বিশেষ পরিকল্পনা নিয়ে রেখেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম।
শনিবার দুপুরে ডিএমপির গণমাধ্যম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘প্রতিবছরের মতো এবারও আমরা সার্বিক নিরাপত্তার বিষয়ে পরিকল্পনা নিয়ে রেখেছি। এখনোতো রাজধানী ছেড়ে মানুষ যাওয়া শুরু করেনি। ঘরমুখো মানুষ রাজধানী থেকে যাওয়া শুরু করলে পুলিশের পক্ষ থেকে এলাকাভিত্তিক নিরাপত্তা প্রদান করা হবে।’
ঈদে ফাঁকা বাসা এবং ব্যাংকের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সার্বিক নিরপত্তা পরিকল্পনায় এই বিষয়গুলোও রয়েছে। ঈদে নগরীর নিরাপত্তায় পুলিশ সার্বক্ষণিক কাজ করবে।’