ঢাকাFriday , 10 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানকে অস্ত্র ও প্রশিক্ষণ দেবে চীন

Link Copied!

jinpingআন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার উফা শহরে ব্রিকসের (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) এ সম্মেলনে আফগানিস্তান প্রসঙ্গ উত্থাপিত হলে চীনের রাষ্ট্রপ্রধান সি জিনপিং বলেন, তার দেশ আফগানিস্তানকে প্রয়োজনীয় সামরিক উপকরণ ও প্রাযুক্তিক সুবিধাদিসহ প্রশিক্ষণ দিতে আগ্রহী। পাকিস্তানে তালিবান ও আফগান প্রশাসনের শান্তি-বৈঠকে চীনের পর্যবেক্ষক দলও উপস্থিত ছিল এবং সি জিনপিং তাদের কাছ থেকে ইতিবাচক অগ্রগতি সম্পর্কে অবগত হন। বিগত ১৩ বছর ধরে তালিবানরা মার্কিন সমর্থনপুষ্ট আফগান সেনাবাহিনীর সঙ্গে ক্ষমতার লড়াইয়ে অবতীর্ণ এবং বর্তমানে অনেকটাই শক্তিহীন হয়ে পড়ায় অবশেষে শান্তিবৈঠকে বসতে আগ্রহী হয়ে উঠেছে। চীন জানায় চীনের পশ্চিমাঞ্চলীয় এলাকার সঙ্গে সীমান্তবর্তী দেশ আফগানিস্তানের স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দেখতে চীন বিশেষভাবে আগ্রহী, এ উদ্দেশ্যে তারা দেশটির সেনাবাহিনীর পেশিতে আরও শক্তি যুক্ত করতে চায় যেন প্রয়োজনে তারা তৎপর ভূমিকা পালন করতে থাকে। সি জিনপিং-এর ভাষ্যপরবর্তী আন্তর্জাতিক মহলে অপর কোনো প্রতিক্রিয়ার কথা জানা যায়নি।