ঢাকাFriday , 10 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৪র্থ দিনে ভারতের জন্য নিবন্ধন ৪৪

Link Copied!

sitmohalকুড়িগ্রাম প্রতিনিধি : জেলার ১২টি ছিটমহলে বাংলাদেশ ও ভারতের যৌথ জরিপ দলের গণনার চতুর্থ দিন শেষে ভারতের যাওয়ার জন্য নিবন্ধন করেছেন পাঁচ পরিবারের ৪৪ জন।
বৃহস্পতিবার গণনার ৪র্থ দিন শেষে এ নিয়ে ৪ দিনে ৭ পরিবারে ৫১ জন সদস্য ভারতীয় নাগরিক হতে আগ্রহ প্রকাশ করেছে।
অপরদিকে, জনগণনার ৪র্থ দিনে ১ হাজার ১৫৮ জন সদস্যের ফরম পূরণ করা হয়। এরমধ্যে ফুলবাড়ী উপজেলায় ৯৭২ জন এবং ভুরুঙ্গামারীতে ১৮৬ জন। এ পর্যন্ত চারদিনে মোট জনগণনা সম্পন্ন করা হল ৪ হাজার ৫০১ জন।
ভারতীয় নাগরিক হতে ইচ্ছুক ৫টি পরিবারের প্রধানরা হলেন- কালিরহাট পূর্বপাড়ার মিজানুর রহমান (৩৬), সরোয়ার আলম (২৮) ও নজরুল ইসলাম (৪৬) এবং বোর্ডের হাট এলাকার আব্দুল আজিজ (৮৪) ও খলিলুর রহমানের (৬৪) পরিবার।
চতুর্থ দিন বিকেল সোয়া ৫টায় বাংলাদেশ ও ভারতের ১৪ সদস্যের উচ্চ পদস্থ কর্মকর্তারা যৌথভাবে ফুলবাড়ীরর দাসিয়ার ছড়া ছিটমহল পরিদর্শন করেন। ভারতের ৯ সদস্যের দলে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথান। বাংলাদেশের ৫ সদস্যের দলে নেতৃত্ব দেন অতিরিক্ত সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম।
ফুলবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ জানান, বৃহস্পতিবার জনগণনার ৪র্থ দিনে ৯৭২ জনের গণনা সম্পন্ন করা হয়। এই উপজেলায় ৭টি বুথে ১৫ জন করে গণনার কাজ করেছে। এরমধ্যে বাংলাদেশের ৭ জন এবং ভারতের ৮ জন গণনাকারী রয়েছে। বৃহস্পতিবার ৭টি বুথের মধ্যে জন্মসূত্রে ২০১১ সালের পর পাওয়া যায় ৫৮ জন, এ সময় মৃত্যুবরণ করে ১১ জন, বৈবাহিক সূত্রে ২৭ জন, পরিবার সংখ্যা ২২০টি, ভারতীয় নাগরিক হতে নিবন্ধন করেছে ৪৪ জন।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এজেএম এরশাদ আহসান হাবীব জানান, এই উপজেলায় ১০টি ছিটমহল রয়েছে। বৃহস্পতিবার জনগণনার ৪র্থ দিনে মোট গণনা করা হয় ১৮৬ জন। এখানে ৩টি বুথ ও বাড়ি বাড়ি গিয়ে তথ্য পূরণ করা হচ্ছে। সর্বশেষ তথ্যমতে, জন্মসূত্রে ২০১১ সালের পর পাওয়া যায় ১৫ জন, এ সময় মৃত্যুবরণ নাই, বৈবাহিক সূত্রে ০৯ জন, পরিবার সংখ্যা ৪৪টি, এখানে ভারতীয় নাগরিক হতে কেউ নিবন্ধন করেনি।