পাঞ্জেরী ডেস্ক : ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার পৃথক শোক বার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তারা।
এদিকে আজ ভোরের দিকে ময়মনসিংহ শহরে পদদলিত হয়ে অন্তত ২৩ জনের মৃত্যু ও বেশকিছু লোক আহত হয়েছে। এ ঘটনায় আহত অর্ধশতাধিক নারীকে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে। যাদের প্রাণহানি ঘটেছে তাদের অধিকাংশও নারী।
নগরীর একটি জর্দা কারখানার কাছে ভোর পৌনে ৫টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ সময় সেখানে জাকাতের কাপড় বিতরণের প্রস্তুতি চলছিল।

