ঢাকাFriday , 10 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহ্জালাল ইসলামী ব্যাংকের গ্রাহক-শুভানুধ্যায়ীদের
সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা

Link Copied!

Ifter-Mahafil-JPGঅর্থনৈতিক প্রতিবেদক : সম্প্রতি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড রাজধানীর একটি হোটেলে মাহে রমযানের তাৎপর্র্য বিষয়ে আলোচনা এবং গ্রাহক-শুভানুধ্যায়ীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে। উক্ত ইফতার মাহফিলে কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকী, সংসদ সদস্য, সচিব, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যাংকের এমডি ও চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ব্যাংকের সম্মানিত গ্রাহকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত সুধীসমাজ উপস্থিত ছিলেন। উক্ত মাহফিলে দেশ জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উক্ত মাহফিল অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদ ও ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী বক্তব্য রাখেন। শাহ্জালাল ইসলামী ব্যাংকসহ দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন তারা মসজিদ, আরমানীটোলা, ঢাকার খতীব মাওলানা ইউসুফ আব্দুল মজীদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন ব্যাংকের মুরাক্বিব মাওলানা মো. ফরিদ উদ্দিন।
তাছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান আলহাজ্জ মোহাম্মদ ইউনুছ, পরিচালকবৃন্দ আলহাজ্জ আক্কাচ উদ্দিন মোল¬া, আলহাজ্জ ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, আলহাজ্জ মহিউদ্দিন আহমেদ, আলহাজ্জ সৈয়দ নূরুল আরেফীন, আলহাজ্জ খন্দকার সাকিব আহমেদ, আলহাজ্জ আব্দুল হালিম, বিকল্প পরিচালক আলহাজ্জ মো. মাসুদ ও আলহাজ্জ রুকন উদ্দিন খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসিহউল হক চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সেতাউর রহমান উপস্থিত ছিলেন।