অর্থনৈতিক প্রতিবেদক : পবিত্র রমজান মাসে দেশব্যাপী পথচারী রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।
গত মঙ্গলবার ৭ জুলাই ব্যাংকটির মতিঝিল শাখার তত্ত্বাবধানে রাজধানীর রমনা পার্ক সংলগ্ন এলাকায় ইফতার বিতরণ কর্মসূচি পালিত হয়।
ব্যাংকটির জনসংযোগ কর্মকর্তা জালাল আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৮ জুলাই বুধবার এ তথ্য জানানো হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পথচারী রোজাদারদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।
এ সময় ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল করিম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মতিঝিল শাখার ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ্ আল মামুন, ভাইস প্রেসিডেন্ট মো. সুলতান মাহমুদ এবং অ্যাসিটেন্ট ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদসহ প্রধান কার্যালয় ও মতিঝিল শাখার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ব্যাংকটির দেশব্যাপী ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির আওতায় ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের সাধারণ পথচারী রোজাদারদের মধ্যে ৭০ হাজারেরও বেশি ইফতার বক্স বিতরণ করা হয়।

