ঢাকাFriday , 10 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সপ্তাহের ব্যবধানে নতুন কোম্পানির লেনদেন বেড়েছে

Link Copied!

dseঅর্থনৈতিক প্রতিবেদক : দেশের পুঁজিবাজারে সপ্তাহের বেশির ভাগ সময় লেনদেন উত্থান ধারা অব্যাহত ছিল। এ সময় প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সঙ্গে বেড়েছে সব ধরনের সূচক। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৪ দশমিক ৫৭ শতাংশ। এর মধ্যে নতুন অর্থাৎ ‘এন’ ক্যাটাগরির শেয়ার লেনদেন বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ৩৯ শতাংশ। আগের সপ্তাহে এসব শেয়ার লেনদেন হয়েছে ১১ দশমিক ৭৩ শতাংশ।
সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে দেখা গেছে, ডিএসইতে চলতি সপ্তাহে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৩৪৮ কোটি ৭৫ লাখ ৩৮ হাজার টাকা। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ১ হাজার ৮৮৫ কোটি ৪১ লাখ ৯৩ হাজার টাকা।
‘এন’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ১২ দশমিক ৩৯ শতাংশ। আগের সপ্তাহে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে ১১ দশমিক ৭৩ শতাংশ। এসব শেয়ার চলতি সপ্তাহে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৯১ কোটি ৩ লাখ ৫৯ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ২২১ কোটি ১৮ লাখ ৯০ হাজার টাকা।
এদিকে চলতি সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির শেয়ারে লেনদেন হয়েছে ৮৫ দশমিক ৪৮ শতাংশ। ‘এ’ ক্যাটাগরির শেয়ারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৭ কোটি ৬৮ লাখ ৯১ হাজার টাকা। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ১ হাজার ৬০৫ কোটি ৭৭ লাখ ১৫ হাজার টাকা।
‘বি’ ক্যাটাগরির শেয়ারের লেনদেন হয়েছে ১ দশমিক ৫০ শতাংশ । চলতি সপ্তাহে এসব শেয়ারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ কোটি ২২ লাখ ২৮ হাজার টাকা। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ৪১ কোটি ৭৫ লাখ ৬৮ হাজার টাকা।
‘জেড’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে শূন্য দশমিক ৬৩ শতাংশ। এসব শেয়ার চলতি সপ্তাহে লেনদেন হয়েছে ১৪ কোটি ৮০ লাখ ৬০ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ১৬ কোটি ৭০ লাখ ২০ হাজার টাকা।
এদিকে ডিএসইতে চলতি সপ্তাহে ৩২৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৬৬টি, কমেছে ১৩২টি এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার দর। আগের সপ্তাহে লেনদেন হওয়া ৩২৬ টি কোম্পানির মধ্যে বেড়েছে ২২৯টি, কমেছে ৭২টি এবং অপরিবর্তিত রয়েছে ২৪ কোম্পানির শেয়ার দর।