ঢাকাThursday , 9 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সূচক বাড়লেও লেনদেন কমেছে

Link Copied!

Dseঅর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় পুঁজিবাজারে সূচক বেড়েছে। তবে সূচক বাড়লেও এদিন দুই বাজারেই লেনদেন কমেছে। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর।
বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৯৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএস ৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৯৫ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৭৭ কোটি ২৬ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১৭ কোটি টাকা কম। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯৪ কোটি ৫২ লাখ টাকা। বৃহস্পতিবার লেনদেন হওয়া মোট ৩১৬ টি কোম্পানির মধ্যে বেড়েছে ১৬৯টি, কমেছে ১১৬টি এবং অপরিবর্তিত আছে ৩১টি কোম্পানির শেয়ার দর।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ২৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬২৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৪ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৫১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৮৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৭৩ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩২ কোটি ৯৯ লাখ টাকা। লেনদেন হওয়া ২৪২টি কোম্পানির মধ্যে বেড়েছে ১১৩টি, কমেছে ৯৬টি এবং অপরিবর্তিত আছে ৩৩টি কোম্পানির শেয়ার।