ঢাকাThursday , 9 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দোষী সাব্যস্ত বার্লুসকোনির ৩ বছরের জেল

Link Copied!

barluskoneআন্তর্জাতিক ডেস্ক : ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি বুধবার ঘুষ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন । এ অপরাধে নেপলসের এক আদালত তাকে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। তবে বরাবরের মত এবারও অভিযোগ নাকচ করেছেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী বার্লুসকোনির বিরুদ্ধে ২০০৬ সালে ইতালির মধ্য বামপন্থি সরকারের পতন ঘটাতে ঘুষ দেয়ার যে অভিযোগ ওঠেছিল, বুধবার তা প্রমাণিত হয়েছে। এই অপরাধে তার বিরুদ্ধে তিন বছরের কারাদণ্ড ঘোষণা করেছেন আদালত। পাশাপাশি তাকে আগামী পাঁচ বছর জনপ্রতিনিধি হিসেবে কাজের অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে।
তবে ঘুষ দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন চার বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী বার্লুসকোনি। তার আইনজীবী নিক্কোলো গেদিনি বলেছেন, এই দণ্ড ‘অযৌক্তিক’ এবং তার মক্কেলের উপর ‘অবিচার’ হয়েছে। তিন বছর সাজা হলেও ‘স্ট্যাচিউট অফ লিমিটেশনসের’ কারণে কোনো কারাদণ্ড ভোগ করতে হবে না তাকে। আদালতে যে তিনি দোষী সাব্যস্ত  হয়েছেন এখন এটাই একমাত্র সান্তনা।
২০০৬ সালে ক্ষমতাগ্রহণের মাত্র দুই বছরের মাথায় অর্থাৎ ২০০৮ সালে পতন ঘটেছিল রোমানো প্রোদি নেতৃত্বাধীন ইতালির মধ্য-বামপন্থি জোট সরকারের। এরপর অনুষ্ঠিত নির্বাচনে মধ্য-ডানপন্থি জোট নিয়ে পুনরায় ক্ষমতায় ফিরেছিলেন বার্লুসকোনি। সেসময় ওই সরকার থেকে বেরিয়ে যেতে সিনেটর সার্জিও দি গ্রেগেরিওকে ৩৩ লাখ ইউরো ঘুষ দিয়েছিলেন বার্লুসকোনি। সিনেটর সার্জিও ঘুষ নেয়ার কথা আদালতে স্বীকারও করেছেন।
এদিকে অপরাধী শাস্তি না পাওয়ার বিষয়ে দু:খপ্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হেনরি জন উডকক। তিনি বলেছেন, ‘ভালো একটি বিচার হয়েছে। কিন্তু কারাদণ্ডের রায়টি কার্যকর হবে না, এটাই দুঃখজনক।’
এটি অনেক দিনের পুরনো মামলা। আগামী ৬ নভেম্বরের পর এটি তামাদি হয়ে যাবে। তখন এই আদালতের এই রায়ের কোনো কার্যকরিতা থাকবে না। চার মাসের মধ্যে দণ্ডিতের আপিল মামলার  মীমাংসা সম্ভব নয়। এই আইনী মারপ্যাচের কারণেই সাজা ভোগ না করার সুবিধায় রয়েছেন বার্লুসকোনিকে।