আন্তর্জাতিক ডেস্ক : বিরোধী দলীয় নেতাদের ইফতারের দাওয়াত দিয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। তার এই দাওয়াত বিরোধী দলের সঙ্গে সম্পর্ক জোরদার করতে একটি নতুন বার্তা বহন করবে বলে আশা করা হচ্ছে। তবে এই দাওয়াতে আমন্ত্রণ পাননি বিজেপি দলের নেতারা।
কংগ্রেস নেত্রী যে দলগুলোকে ইফতারের দাওয়াত দিয়েছেন তারা হলেন, তৃণমূল কংগ্রেস (টিএমসি), বহুজান সমাজ পার্টি (বিএসপি) সমাজবাদী পার্টি (এসপি), ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) এবং ন্যাশনাল কনফারেন্স (এনসি)।
ললিত কেলেঙ্কারি এবং ব্যপম দুর্নীতি নিয়ে আসন্ন সংসদ অধিবেশনে বিজেপিকে এক হাত দেখে নেওয়ার পরিকল্পনা করেছে বিরোধী দলীয় কংগ্রেস। উল্লেখ্য, ব্যপম দুর্নীতিতে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের জড়িত থাকার অভিযোগ উঠেছে।

