ঢাকাThursday , 9 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৭০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট

Link Copied!

Kim-Jongআন্তর্জাতিক ডেস্ক : ২০১১ সালের শেষ নাগাদ ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন দেশটির ৭০ জন কর্মকর্তাকে ‍মৃত্যুদণ্ড দিয়েছেন। ‘সন্ত্রাসের রাজত্ব’ কায়েম করতে গিয়ে উন যে রক্তপাত ঘটিয়েছেন তা তার পিতার শাসনামলের চেয়ে বেশি।
বৃহস্পতির দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইউন বাইউং এক ফোরামে এ তথ্য জানান।
ইউন বাইউং জানান, উনের বাবা কিম জং ইল তার ক্ষমতা গ্রহণের পর প্রথম বছর ১০ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন। অথচ উন ক্ষমতা গ্রহণের চার বছরের মধ্যেই ৭০ জন কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টিলিজেন্স সার্ভিসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ তথ্য কিভাবে পাওয়া গেছে সে ব্যাপারে তিনি কিছুই জানাননি।
ইউন আরও জানান, উত্তর কোরিয়ার যেসব নাগরিক বিদেশে কাজ করছে উনের সন্ত্রাসের রাজত্ব তাদের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলছে। তাদেরকে দক্ষিণ কোরিয়ার ওপর হামলা চালাতে উৎসাহিত করা হয়।
খামার ম্যানেজারকে হত্যা :  কিম জং উন নাকি এবার এক কচ্ছপ খামার ম্যানেজারকে হত্যা করেছেন। ঠিকমতো টেরাপিনের যত্ম না হওয়াই তাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন উন। গত মে মাসের মাঝামাঝি তিয়াডংগং টেরাপিন খামার ঘুরে দেখতে গিয়েছিলেন কিম। বাবার ইচ্ছেতে কয়েক বছর আগে তিনিই তৈরি করেন ওই খামারটি। খাবার না পেয়ে খামারের কয়েকটি ছোট কচ্ছপ মারা গিয়েছে শুনেই মেজাজ হারান তিনি। খামার মালিকের ভাষ্য, বিদ্যুৎ সংযোগ মাঝে মাঝে চলে যায় বলেই খাবার ও পানির জোগানে সঙ্কট দেখা দেয়। বড় কচ্ছপ এ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারলেও ছোটদের উপর এর প্রভাব পড়েছে বেশি। ব্যস হয়ে গেল। এতেই ক্ষিপ্ত উন ওই খামার ম্যানেজারকে হত্যার নির্দেশ দেন।  তবে নিরপেক্ষ কোন সূত্র থেকে এ খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।