ঢাকাThursday , 9 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসা ব্যয় বাড়লেও স্বাস্থ্যখাতে বরাদ্দ দিন দিন কমছে

Link Copied!

Medicelনিজস্ব প্রতিবেদক : গত কয়েক বছরে বাজেটে ধারাবাহিকভাবে স্বাস্থ্যখাতে বরাদ্দ কমছে আর চিকিৎসা ব্যয় দিন দিন বাড়ছে। ফলে নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্তরা চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে দরিদ্রতার পর্যায়ে নেমে আসছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি ডা. রশীদ-এ-মাহবুব।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এ অভিযোগ করেন।
‘জাতীয় স্বাস্থ্য বাজেট: ২০১৫-১৬’ শীর্ষক এ গোলটেবিল আলোচনার আয়োজন করে পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশ (পিএইচএফবিডি)।
রশীদ-এ-মাহবুব বলেন, ‘অর্থমন্ত্রী স্বাস্থ্যখাতে বাজেট ঘোষণার সময় কোন কাজে কত ব্যয় হবে তা উল্লেখ করে দেন। শুধুমাত্র চিকিৎসা ব্যয় কত দেয়া হবে সেটা উল্লেখ থাকে না। সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসার কথা বলা হলেও প্রকৃতপক্ষে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা পায় না।’
স্বাস্থ্যখাতে দূর্বৃত্তায়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিভিন্ন সময় প্রয়োজনে-অপ্রয়োজনে অনেক মেশিন আমদানী করা হয়। মেশিন চলুক বা না চলুক এটা ক্রয় করাতে কোনো নির্দিষ্ট ব্যক্তির কমিশনটাই প্রাধান্য পায়।’
স্বাস্থ্যখাতে বাজেট কমা ব্যপারটা অত্যন্ত দৃষ্টিকটু উল্লেখ করে ঊবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আক্তার বলেন, ‘জনসাধারণের প্রয়োজনগুলো বাজেটে কতটা প্রতিফলিত হয় জানা নেই। আমরা যারা স্বাস্থ্য খাত নিয়ে কাজ করি তাদের জন্য স্বাস্থ্যখাতে বাজেট কমাটা অত্যন্ত দৃষ্টিকটু।’
স্বাস্থ্যখাতের উন্নয়নে বাজেটের আশায় বসে না থেকে অন্যান্য জায়গায় দৃষ্টি দিতে হবে উল্লেখ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের প্রফেসর ডা. জি এইচ রব্বানী বলেন, ‘স্বাস্থ্যখাতে বাজেট ১২ হাজার কোটি টাকা থেকে রাতারাতি শতকোটি টাকা হয়ে যাবে না। তাই সকলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমাদের অন্য জায়গায় গুরুত্ব দিতে হবে। তাই হাসপাতালভিত্তিক চিকিৎসা ব্যয় কমাতে রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধকেই বেশি গুরুত্ব দিতে হবে।’
গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আসাদুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পিএইচএফবিডির চেয়ারম্যান প্রফেসর মুজাহেরুল হক, আয়ুর্বেদ অ্যান্ড ন্যাচারোপ্যাথি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আয়ুনস) প্রতিষ্ঠাতা সভাপতি ডা. সমীর কুমার সাহা।