নিজস্ব প্রতিবেদক : আগামী ১১জুলাই শনিবার দেশব্যাপী বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করা হবে। দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নারী ও শিশু সবার আগে, বিপদে-দুর্যোগে প্রাধান্য পাবে’
বৃহস্পতিবার সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান।
তিনি বলেন, বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৫ এর প্রতিপাদ্যকে স্বার্থক ও এ বিষয়ে সবাইকে সচেতন করার লক্ষে দেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলায় প্রতিপাদ্যের গুরুত্ব এবং এ বিষয় নিয়ে সেবা কেন্দ্রগুলোর করণীয় ঠিক করে সর্বস্তরের জনগণকে সচেতন করার জন্য বিশেষ আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়েছে।
কেন্দ্রীয়ভাবে ১১ জুলাই ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এর উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ ও সহিংসতার কারণে ঘর বাড়িহীন জীবন কাটাচ্ছেন বিশ্বের প্রায় ৫ কোটি মানুষ। এদের তিন চুতর্থাংশই নারী ও কন্যা শিশু। সঙ্কটময় মুহূর্তের সম্মুখীন এসব নারী ও কন্যা শিশু নির্যাতন, যৌন নিপীড়ন, সহিংসতা জোরপূর্বক বিয়ে এবং যৌন রোগের ফলে মৃত্যু ঝুঁকিতে থাকে। কেননা তারা সেসময় পর্যাপ্ত নিরাপত্তা ও সুযোগ সুাবিধা পায় না।’
তিনি জানান, ‘২০০৪ সালে সুনামির ফলে যারা মৃত্যুবরণ করেছে তাদের ৭০ ভাগেরও বেশিহচ্ছে নারী ও শিশু।
১৯৯১ সালের সাইক্লোনের পর বাংলাদেশে প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ মৃত্যুবরেণ করেছিল। যার ৯০ ভাগই ছিল নারী ও শিশু।
প্রতিন্ত্রী জানান, জাতি সংঘেঘর নারী বিষয়ক সংস্থার মধ্যে যুদ্ধবিগ্রহ ও জাতিগত সংঘাতের শিকার পৃথিবীর ৮০% এরও বেশি জনগোষ্ঠী নারী-শিশু এবং রুতণ-তরুণী।
প্রাকৃতিক, পরিকেবশগত ও মানুবসৃষ্ট দুর্যোগে আক্রান্ত নারী এবং শিশুদের জন্য দুর্যোগকালীন পরিবার পরিকল্পনা, মা শিশুস্বাস্থ্য বিষয়ক বিশেষ কার্যক্রম গ্রহণ করে আগামীতে আরো উন্নত স্বাস্থসেবা প্রদানে পদক্ষেপ গ্রহণে পরিবার পরিকল্পনা অধিদপ্তর তথা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বদ্ধ পরিকর বলে জানান প্রতিমন্ত্রী।

