অর্থনৈতিক প্রতিবেদক : পদ্ধতিগত দুর্নীতির কারণে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ২ থেকে ৩ শতাংশ কমে যায় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বৃহস্পতিবার দুপুরে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার দলিল প্রণয়নে উন্নয়ন সহযোগীদের সঙ্গে মতবিনিময় সভায় মুহিত এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আইসিটি খাতে জোর দিলে সিস্টেমেটিক দুর্নীতি জিডিপি’র ২ থেকে ৩ শতাংশ কমে যাবে। এছাড়া ২০০৯ সালে আমাদের নির্বাচনী ইশতেহার ছিল ‘ডিজিটাল বাংলাদেশ’। এছাড়া রাজনৈতিক কারণে জিডিপির ১ শতাংশ ক্ষতি হচ্ছে। তবে অর্থনৈতিক উন্নয়ন হলে রাজনৈতিক অস্থিরতা কমে যাবে। মানুষ বর্তমানে আর সহিংস রাজনীতি পছন্দ করে না।’
অর্থমন্ত্রী বলেন, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার (২০১৬-২০) অন্যতম লক্ষ্য হচ্ছে মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা এবং কাজের দক্ষতা বৃদ্ধি। এ কারণে উন্নয়ন সহযোগীদের বিনিযোগ করতে হবে। রাজনৈতিক কারণে বিনিয়োগকারীদের উদ্বিগ্ন না হওয়ার করার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি বেসরকারি খাতে বেশি বেশি বিনিয়োগের আহ্বান জানান।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিকল্পমন্ত্রী আ হ ম মুস্থফা কামাল, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা কমিশনের সিনিয়র সদস্য শামসুল আলমসহ বিভিন্ন দেশের প্রতিনিধি।

