কুড়িগ্রাম প্রতিনিধি : বাংলাদেশ ও ভারতের যৌথ জরিপ দল কুড়িগ্রামের ১২টি ছিটমহলে ২য় দিনের মতো গণনার কাজ শেষ করেছে। এদিন এক হাজার ১শ ১৪ জনের মধ্যে দুই পরিবারের সাত জন ভারতে যেতে নিজেদের নাম নিবন্ধন করেছে।
ফুলবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন জানান, মঙ্গলবার হেড কাউন্টিংয়ের ২য় দিনেই ফুলবাড়িতে ৭টি বুথে ১৫ জন করে গণনার কাজ করেছে। এরমধ্যে বাংলাদেশের ৭ জন এবং ভারতের ৮ জন গণনাকারী রয়েছে। ২য় দিনের মতো ১ হাজার ১শ ১৪ জনের গণনা সম্পন্ন করা হয়।
দাশিয়ার ছড়া ছিটে ৭টি বুথে চলছে এ গণনার কাজ করছে। কালিরহাট মধ্যপাড়ায় বুথের মধ্যে জন্মসূত্রে শিশু ১২ জন, বৈবাহিক সূত্রে ৫ জন, মৃত্যুবরণকারীর ৩ জন, খড়িয়াটারী পাড়ায় বুথে শিশু ৯ জন, বৈবাহিক সূত্রে নেই, মৃত্যুবরণকারীর রয়েছে ২ জন, ছোটকামাত পাড়ায় মোস্তফার বাড়ির বুথে শিশু ৭ জন, বৈবাহিক সূত্রে ১ জন, মৃত্যুবরণকারী নেই, দোলাটারী বুথে শিশু ৫ জন, বৈবাহিক সূত্রে ২ জন, মৃত্যুবরণকারীর ১ জন, বটতলা বুথে শিশু ১২ জন, বৈবাহিক সূত্রে ৬ জন, মৃত্যুবরণকারীর ২ জন, পশ্চিম পাড়ার বুথে শিশু ৫ জন, বৈবাহিক সূত্রে ৩ জন, মৃত্যুবরণকারীর ১ জন, কামালপুর বুথে শিশু ১৪ জন, বৈবাহিক সূত্রে ৪ জন, মৃত্যুবরণকারীর ২ জনের নাম নিবন্ধিত হলেও ভারতে যেতে ২য় দিনেও কেউ নিবন্ধিত করেননি।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এজেএম এরশাদ আহসান হাবীব জানান, এ উপজেলায় ১০টি ছিটমহল রয়েছে। এখানে ৩টি স্থানে ৩টি বুথ করা হয়েছে। ২য় দিনের হেড কাউন্টিংয়ে শিশু ২২ জন, বৈবাহিক সূত্রে ২ জন, মৃত্যুবরণকারী ৩ জনের নাম অর্ন্তভুক্ত হয়।
এছাড়া দু’দিনে গাও চুলকা-১ এবং কালামাটি দুটি ছিটমহলের দুটি পরিবারের ৭ জন ভারতে যাওয়ার জন্যে গণনাকারীদের কাছে নিবন্ধিত হয়েছে। এরা হলেন-গাও চুলকা-১ ছিটমহলের মহির উদ্দিনের ছেলে বাদল মিয়া (২৮) তার স্ত্রী আর্জিনা বেগম (২২) ও ৯ বছরের মেয়ে বৃষ্টি এবং কালামাটি ছিটমহলের বাসিন্দা মৃত তোফাজ্জল হোসেনের ছেলে আলতাফ (২৮) স্ত্রী শেফালী বেগম (২৪) মেয়ে তাসলিমা (৬) এবং এক বৎসরের ছেলে শান্তকে নিয়ে ভারত যেতে ফরম পূরণ ও ছবি উঠিয়েছেন।
জেলার কন্ট্রোলরুম থেকে জানা যায়, কুড়িগ্রামের ফুলবাড়ি এবং ভূরুঙ্গামারী ২টি উপজেলায় রয়েছে ১২টি ছিটমহল। ফুলবাড়ির দাশিয়ারছড়া ছিটে ৭টি বুথে জন্মসূত্রে শিশু ৬৩ জন, বৈবাহিক সূত্রে ২১ জন, মৃত্যুবরণকারীর সংখ্যা ১১ জন, পরিবারের সংখ্যা ২শ ১৬ জনসহ ১ হাজার ১শ ১৪ জন জনসংখ্যা। ভূরুঙ্গামারীতে ১০টি ছিটে ২শ ৫৩ জনসংখ্যার মধ্যে নারী রয়েছে ১শ ৩২ জন এবং পুরুষ ১শ ২১ জন নিবন্ধিত হয়।
এছাড়া ১ম ও ২য় দিনে একটি করে পরিবার ভারতে যেতে আগ্রহ প্রকাশ করে নিবন্ধন সম্পন্ন করেছে। ভারতে যাওয়ার ব্যাপারে যারা আগ্রহী তাদের নিবন্ধন ফরমে নাম ওঠানোর পাশাপাশি ছবি তোলা এবং যারা বাংলাদেশে থাকতে ইচ্ছুক তাদের শুধুমাত্র নিবন্ধন ফরমে নাম ওঠানো হচ্ছে। ছিটমহলে হেড কাউন্টিংয়ের কাজ চলবে আগামী ১৬ জুলাই পর্যন্ত।

