ঢাকাWednesday , 8 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিএসইতে লেনদেন ৪৯৪ কোটি টাকা

Link Copied!

dseঅর্থনৈতিক প্রতিবেদক : টানা দুইদিন ধরে সূচকের উত্থান ধারায় উভয় পুঁজিবাজারে লেনদেন চলছে। সূচকের সঙ্গে লেনদেনও ধারাবাহিক ভাবে বাড়ছে। এর ধারবাহিকতায় প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বেড়ে দাঁড়িয়েছে ৪৯৪ কোটি টাকা।
বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৭৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস শরিয়া সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএস ৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮৪ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৯৪ কোটি ৫২ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৯ কোটি টাকা বেশি। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮৫ কোটি ৪২ লাখ টাকা। বুধবার লেনদেন হওয়া মোট ৩১৮ টি কোম্পানির মধ্যে বেড়েছে ১৬৩টি, কমেছে ১১৮টি এবং অপরিবর্তিত আছে ৩৭টি কোম্পানির শেয়ার দর।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক৫০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৯৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৪৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৩৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৮১পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১২২ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪১ কোটি ৫ লাখ টাকা। লেনদেন হওয়া ২৫১টি কোম্পানির মধ্যে বেড়েছে ১২৮টি, কমেছে ৭৭টি এবং অপরিবর্তিত আছে ৪৬টি কোম্পানির শেয়ার।