ঢাকাWednesday , 8 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুক্রবার একান্ত বৈঠকে মিলিত হচ্ছেন নওয়াজ-মোদী

Link Copied!

Modi-sharifআন্তর্জাতিক ডেস্ক : ব্রিকস সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার রাশিয়ার উদ্দেশে রওয়ানা হয়েছেন নরেন্দ্র মোদী। সফরকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী।
বুধবার রাতে তিনদিনের এই সফরে রওয়ানা হয়েছেন মোদী। সেখানে তিনি উফা শহরের আয়োজিত ব্রিকস সম্মেলনে অংশ নেবেন। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ব্রিকস সম্মেলনে একটি নতুন উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করবেন নেতারা। পাশাপাশি সাংহাই সহযোগিতা  সংগঠনের একটি সম্মেলনেও যোগ দেয়ার কথা রয়েছে তার।
সোমবার দিল্লি ছাড়ার আগে সফর সম্পর্কে মোদী বলেছেন,‘আশা করছি ব্রিকস সম্মেলন সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি করবে।’
রাশিয়া সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একান্ত বেঠকে মিলিত হবেন মোদী। তাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের পাশাপাশি চীন-পাকিস্তান করিডোর নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে এনডিটিভি। দু দেশের মধ্যে প্রস্তাবিত এই আর্থিক এই করিডর নিয়ে জোরালো আপত্তি  রয়েছে নয়াদিল্লির।
শুক্রবার পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী। রমজানের শুরুতেই পাক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন মোদী। ওই আলাপের মাধ্যমে দুই নেতার শীতলতার বরফ গলতে শুরু করেছে, যার ফলশ্রুতিতে শুক্রবারের ওই বৈঠক হতে যাচ্ছে। বৈঠকে নতুন করে সন্ত্রাসবাদের উত্থান এবং মুম্বাই হামলার মূল হোতা জাকিউর রহমান লাখভিকে মুক্তি দেয়া নিয়ে পাকিস্তানের কাছে তার উদ্বেগ তুলে ধরবেন প্রধানমন্ত্রী মোদী।
গতবছরের নভেম্বরে কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত সার্ক সম্মেলনে আরো একবার মুখোমুখি হয়েছিলেন মোদী-নওয়াজ। তবে তারা সেখানে কোনো রকম শুভেচ্ছা পর্যন্ত বিনিময় করেননি।