ঢাকাWednesday , 8 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তুর্কি বিমানে বোমাতঙ্ক! নয়াদিল্লিতে জরুরি অবতরণ

Link Copied!

turki-bimanআন্তর্জাতিক ডেস্ক : বিমানে বোমা আছে এই আতঙ্ক ছড়িয়ে পড়ার পর ইস্তাম্বুলগামী তুর্কি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান মঙ্গলবার রাতে দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছিল। তবে শেষ পর্যন্ত এতে কোনো বোমা খুঁজে পাওয়া যায়নি। কয়েক ঘণ্টা পরেই এটি নিরাপদে গন্তব্যের উদ্দেশে রওয়ানা হয়ে যায় বলে এনডিটিভি জানিয়েছে।
মঙ্গলবার ১৪৪ জন যাত্রী আর ১৩ জন ক্রু নিয়ে ব্যাংকক থেকে যাত্রা শুরু করেছিল তুর্কি বিমানটি। কিন্তু ভারতের নাগপুর অতিক্রম করার সময় এতে বোমা আতঙ্ক ছড়িয়ে পরে। এক ক্রু দেখেন এর শৌচালয়ের কাছে লিপস্টিক দিয়ে লেখা রয়েছে ‘বম্ব ইন কার্গো’। অর্থাৎ বিমানের কার্গোতে বোমা আছে৷ তিনি বিষয়টি বিমানচালককে  জানান। এরপরই দিল্লিতে জরুরি অবতরণ করতে চেয়ে নাগপুর এয়ার ট্র্যাফিক কণ্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন বিমান চালক। দিল্লি বিমানবন্দরে একটি ফাঁকা জায়গায় এটিকে জরুরি অবতরণ করার অনুমতি দেন দিল্লির বিমান কর্তৃপক্ষ।
স্থানীয় সময় রাত দেড়টার দিকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। এরপর  বিমানের সমস্ত যাত্রী এবং ক্রুদের নামিয়ে আনা হয়। এনএসজি ও বম্ব স্কোয়াডের সদস্যরা গোটা বিমানে চিরুনি তল্লাশি চালান। কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও এতে কোনো বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি। ৷ তবে যে লিপস্টিকে লখা হয়েছিল সেটি খুঁজে পাওয়া গিয়েছে|
অবশেষে সবুজ সংকেত পেয়ে রাত সোয়া ৩টা নাগাদ ফের ইস্তাম্বুল উড়ে যায় বিমানটি।