ঢাকাWednesday , 8 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোগান্তির শঙ্কা

Link Copied!

jamuna-টাঙ্গাইল প্রতিনিধি : বৃষ্টির কারণে বঙ্গবন্ধু সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তর গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এবার ঈদের আগে এসব খানাখন্দ মেরামতের কথা থাকলেও এখনো পর্যন্ত সে কাজ শেষ হয়নি। ফলে এ রুটে যান চলাচলে চরম ভোগান্তির আশঙ্কা করছেন যাত্রীরা।
বঙ্গবন্ধু সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৭০ কিলোমিটারের মধ্যে প্রায় ২০ কিলোমিটার রাস্তায় এ সমস্যা প্রকট হয়েছে বলে জানিয়েছে স্থানীয় লোকজন এবং ভোগান্তির শিকার যাত্রীরা। বিশেষ করে বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইল শহর বাইপাস রাবনা পর্যন্ত রাস্তায় খানাখন্দের পরিমাণ বেশি হওয়ায় ঈদে ঘরমুখো মানুষ ভোগান্তি বাড়ছে। ঈদকে কেন্দ্র করে এ রুটে এবার ভয়াবহ যানজটের আশঙ্কা করছে লোকজন।
টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী রমজান আলী জানান, টানা কয়েকদিনের বৃষ্টিতে কিছু কিছু স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। সেসবের মেরামতের কাজ চলছে। তবে বঙ্গবন্ধু সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোথাও ভাঙ্গা নেই বলে দাবি করেন তিনি।
এবার ঈদে ঘরমুখো মানুষকে কোন বিড়ম্বনায় পড়তে হবেনা জানিয়ে তিনি বলেন, ‘আগামী তিন দিনের মধ্যেই (কথা হয় মঙ্গলবার) বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল মহাসড়কের মেরামত কাজ শেষ হবে।’
জানা গেছে, ১৯৯৮ সালে যমুনা সেতু চালু হওয়ার প্রায় চার বছর পরে দুই লেনের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যাত্রা শুরু হয়। উত্তরবঙ্গের সঙ্গে রাজধানী ঢাকার সেতুবন্ধন এ মহাসড়কে শুরু থেকেই বৃহত্তর উত্তরবঙ্গ ও ময়মনসিংহের ২২ জেলার গাড়ি চলাচল করে। বর্তমানে গড়ে প্রতিদিন চলাচল করছে ২০ থেকে ২২ হাজার দুরপাল্লার বাস-ট্রাকসহ হালকা ও ভারি যান। যা মহাসড়কের ধারণ ক্ষমতার কয়েকগুন বেশি।
এদিকে মহাসড়কে নিষিদ্ধ যানবাহন যেমন-অটো টেম্পু, রিক্সা-ভ্যান ও ব্যাটারি চালিত রিক্সার মত ধীর গতি সম্পন্ন যান বাহনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে ব্যাপক হারে। একাধিক অন্ধবাঁক, বেপোরোয়া গাড়ি চালনা, ট্রাফিক আইন অমান্যের মত বিভিন্ন কারণে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে মহাসড়কটি।
মহাসড়কটি প্রশস্ত নয় দাবি করে টাঙ্গাইলের ট্রাফিক ইন্সপেক্টর আরিফুর রহমান জানান, গত কয়েকদিনের ভারী বর্ষণে এলেঙ্গা থেকে কালিয়াকৈর পর্যন্ত বিভিন্ন স্থানে রাস্তায় গর্ত হয়েছে। এছাড়াও অধিক মালবাহী ও বালুভর্তি ট্রাক মাঝে মধ্যেই মহাসড়কের উপর বিকল হয়ে পড়ছে। এলেঙ্গার পৌলি সেতু নির্মাণ হওয়ায় যানজট কিছুটা হলেও কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।