ঢাকাTuesday , 7 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অপব্যবহার রোধে ফরমালিন আমদানি নিয়ন্ত্রণ

Link Copied!

formalinঅর্থনৈতিক প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী বলেন, ‘মানবদেহের জন্য ক্ষতিকর ফরমালিনের অপব্যবহার রোধে ফরমালিন আমদানিতে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। ইতিপূর্বে ফরমালিন অবাধে আমদানিযোগ্য হলেও বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন ব্যতিরেকে বিদেশ থেকে ফরমালিন আমদানি বন্ধে ২০১৪ সালের ১৩ আগস্টে এসআরও জারি করা হয়েছে। এছাড়া ফরমালিনের অপব্যবহার রোধে ফরমালিন নিয়ন্ত্রণ আইন, ২০১৫ প্রণয়ন করা হয়েছে এবং এ সংক্রান্ত বিধিমালা জারির বিষয়টিও বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’
মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘ফলমূলসহ খাদ্যদ্রব্যে কেমিক্যালের অপব্যবহার রোধে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ২০১৫ সালের ১ জানুয়ারিতে বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে ফল পাকানো বন্ধকরণে গাইডলাইন প্রণয়ন করা হয়েছে। নিরাপদ খাদ্য গাইডলাইনটি বাস্তবায়ন ২০১৫ থেকে শুরু হয়েছে। এছাড়া রাসায়নিক জাতীয় দ্রব্যাদি আমদানির ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। খাদ্যদ্রব্যে ফরমালিন ও রাসায়নিক ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।’