ঢাকাTuesday , 7 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী ব্যাংকের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Link Copied!

IBBLপাঞ্জেরী ডেস্ক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের হেড অফিস কমপ্লেক্স শাখার উদ্যোগে ‘সম্পদ ও আত্মার পবিত্রতায় মাহে রমজানের ভূমিকা’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার কমপ্লেক্স শাখায় এ আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবুল বাশার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. হাবিবুর রহমান ভূইয়া, এফসিএ ও আবদুস সাদেক ভূইয়া বক্তব্য রাখেন।
এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখাপ্রধান জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা উপস্থাপন করেন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ। ব্যাংকের গ্রাহক এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি