ঢাকাTuesday , 7 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বীমা খাতে দুর্নীতি-অনিয়ম চলছে

Link Copied!

Muhitঅর্থনৈতিক প্রতিবেদক : বীমা খাতে অনিয়ম ও দুর্নীতি চলছে বলে স্বীকার করে নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই খাতকে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল বলে আখ্যায়িত করেছেন। তবে পুঁজিবাজারের প্রশংসা করে মন্ত্রী বলেছেন, ‘পুঁজিবাজার এখন মানুষ হয়েছে।’
সোমবার অর্থ মন্ত্রণালয়ের সভা কক্ষে দুটি প্রতিবেদন প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
পুঁজিবাজার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সেদিনও এটা ফটকা বাজার ছিল। এখন পুঁজিবাজার মানুষ হয়েছে। এটাকে মানুষ করতে ৪-৫ বছর সময় লেগেছে। শেয়ারের দাম ওঠা-নামা করবে এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের ধারণা হলো দাম শুধু বাড়বেই। কমলেই পতন।’
‘ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম ২০১৪-২০১৫’ এবং ‘মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ২০১৫-২০১৭ সালের জন্য প্রণীত জাতীয় কৌশলপত্র’ শীর্ষক দুটি প্রতিবেদনের মোড়ক উন্মোচনের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম।
গ্রামীণ ব্যাংকের বিষয়ে কথা বলতে গিয়ে অর্থমন্ত্রী তার বক্তব্যে এই ব্যাংকের উন্নয়নে অন্তরায় হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের নাম বলেন। মন্ত্রী বলেন, ‘তিনি (ড. ইউনূস) দেশে ক্ষুদ্র ঋণ বিতরণ কর্মসূচিকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। আমরাও সেই সিস্টেমে চলছি। এখন এটাকে আরো উন্নত করা দরকার। কিন্তু ড. ইউনূসের কারণে এটা করা যাচ্ছে না। তিনি নিজেই এখন প্রতিষ্ঠান হয়ে গেছেন। তার কারণে গত ৪-৫ বছর ধরে গ্রামীণ ব্যাংকে কোনো কিছু করা যাচ্ছে না।’
মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে প্রণীত জাতীয় কৌশলপত্রে ২০১৫-২০১৭ মেয়াদের জন্য ১১টি কৌশল নির্ধারণ করা হয়েছে। এসব কৌশলের কাঙ্ক্ষিত ফলাফল ও ফলাফল অর্জনে কী ধরনের চ্যলেঞ্জ মোকাবিলা করতে হবে সেটাও উল্লেখ করা হয়েছে কৌশলপত্রে। কৌশলগুলো বাস্তবায়নে ১৩৮টি কার্যক্রমের কথা বলা হয়েছে।