ঢাকাTuesday , 7 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিমান থেকে বোমা পড়ে বাগদাদে নিহত ৮

Link Copied!

siriyaআন্তর্জাতিক ডেস্ক : ইরাকের যুদ্ধবিমান থেকে একটি বোমা ভুলক্রমে রাজধানী বাগদাদের ওপর পড়ে গেলে শিশুসহ কমপক্ষে আট জন প্রাণ হারিয়েছে। ‘কারিগরি ক্রটির’ কারণে সোমবার এই বোমা পতনের ঘটনা ঘটেছে বলে বিমান বাহিনী জানিয়েছে।
ইরাকী বিমান বাহিনী জানিয়েছে, সোমবার তাদের রুশ নির্মিত সুকোই জঙ্গি বিমানটি ইসলামিক স্টেটের জঙ্গিদের ওপর হামলা শেষে ঘাঁটিতে ফিরছিল। এসময় পাইলট একটি বোমা সরিয়ে রাখার সময় এটি নিচে পড়ে যায়। এ ঘটনায় আটজন নিহত হয়েছেন যাদের মধ্যে কমপক্ষে তিনজনই শিশু। এছাড়া বেশ কয়েকটি ঘর-বাড়িরও ‍বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।
এক বিবৃতিতে ইরাকের নিরাপত্তা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সাদ মান জানিয়েছেন,‘বিমানটি ঘাঁটিতে ফেরার সময় কারিগরি ত্রুটির কারণে বোমাটি বাগদাদের জাদিদা এলাকার আবাসিক এলাকায় আঘাত হানে।
মার্কিন নেতৃত্বাধীন জোটের সহায়তায় দেশের পশ্চিমাঞ্চলে আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে ইরাকি বাহিনী।