ঢাকাTuesday , 7 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে বোমা হামলার ১০ বছর পূর্তি আজ

Link Copied!

londonআন্তর্জাতিক ডেস্ক : লন্ডন হামলার দশ বছর পূর্তি হয়েছে আজ। ২০০৫ সালের ৭ জুলাই লন্ডনে পৃথক বোমা হামলায় ৫২ জন নিহত হয়েছিল। ব্রিটেনের মাটিতে এটাই ছিল স্মরণকালের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা।
দিবসটি উপলক্ষে পৃথক স্মরণসভার আয়োজন করা হয়েছে। হাইড পার্কে আয়োজিত স্মরণসভায় যোগ দিবেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন  ও লন্ডনের মেয়র বরিস জনসন। এখানে প্রিন্স উইলিয়ামেরও যোগ দেয়ার কথা রয়েছে।  এছাড়া নিহতদের স্মরণে সেন্ট পল ক্যাথেড্রালে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। সেখানে নিহতদের পরিবারের সদস্য ও আহতরা যোগ দেবেন। এক মিনিট নীরবতা পালন করা হবে তখন।
২০০৫ সালে ৭ জুলাই স্থানীয় সময় সকাল ৮ টা ৫০ মিনিটে প্রথম হামলার ঘটনাটি ঘটে। লন্ডনের রাসেল স্কয়ারে আন্ডারগ্রাউন্ড ট্রেনস্টেশনের হামলায় ২৬ জন নিহত হয়। একই সময়  এজওয়ার ও অ্যাল্ডগেটে পৃথক দুটি হামলায় ছয়জন ও সাতজন নিহত হয়।  এর প্রায় এক ঘন্টা পর তাভিস্টক স্কয়ারে একটি দ্বিতল বাসে বোমা হামলা চালালে ১৩ জন নিহত হয়। এসব হামলায় ওই সময় সাতশ’র বেশি মানুষ আহত হয়। ওই হামলাকারীদের সাথে চরমপন্থি সংগঠন আল-কায়েদার সংযোগ ছিল।