ঢাকাTuesday , 7 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন প্রস্তাবের জন্য গ্রিসের ওপর চাপ বাড়ছে

Link Copied!

greesআন্তর্জাতিক ডেস্ক : গ্রিসে রোরবারের গণভোটে ইউরোপীয় নেতাদের বেলআউট প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর সিপ্রাস সরকারের প্রতি নতুন করে আলোচনা শুরু করার প্রস্তাব দিয়েছেন ইউরোজোনের অর্থমন্ত্রীরা। একই সঙ্গে গ্রিসের প্রতি দ্রুত একটি ‘গ্রহণযোগ্য’ নতুন প্রস্তাবমালা তৈরির আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল এবং ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদে।
এক গ্রিক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস মঙ্গলবার ইউরো জোনের শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন বলে জানা গেছে। সেখানে গ্রিস নতুন করে প্রস্তাব নিয়ে আসবে বলে জার্মান চ্যান্সেলরের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তবে নতুন প্রস্তাব আগের প্রস্তাবগুলো থেকে কোন দিকে কতটা ভিন্ন হবে এ বিষয়ে কিছু জানা যায়নি।
সোমবার ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল বলেন, ‘ঋণ সংকটের বিষয়ে আমরা এখন গ্রিক প্রধানমন্ত্রীর কাছ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব আশা করছি; এমন একটা রুপরেখা যা গ্রিসকে সমৃদ্ধ অবস্থায় ফিরতে সহায়তা করবে।’
এদিকে দেশটির অর্থ ব্যবস্থা সংস্কারে দ্রুত পদক্ষেপ নিতে গ্রিসের ওপর চাপ বাড়িয়েছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক বা ইসিবি । ইতিমধ্যে ইসিবি দেশটির ব্যাংকগুলোকে জরুরী ভিত্তিতে অর্থ ধার দেবার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সেই সাথে বর্তমান ঋণ, অর্থাৎ প্রায় নয় হাজার কোটি ইউরোর বিপরীতে জামানতের হার বৃদ্ধিরও নির্দেশ দিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ইসিবির কাছে থেকে দ্রুত টাকা না পেলে গ্রিসের ব্যাংকগুলোর অর্থ শূন্য হয়ে পড়বে।
গ্রিসের নতুন অর্থমন্ত্রী ইয়োর্গোস স্ট্যাথাকিস বিবিসিকে বলেছেন, একটি সমাধান খুঁজে বের করতে আলোচনার জন্য হয়তো এক সপ্তাহ থেকে দশদিন প্রয়োজন হবে।
গ্রিসের ব্যাংকগুলো আগামী বুধবার পর্যন্ত বন্ধ থাকবে বলে জানা গেছে। যদিও একসপ্তাহ বন্ধ থাকার পর মঙ্গলবার দেশের সবগুলো ব্যাংক খুলে দেয়ার কথা ছিল। তবে দেশটির ব্যাংকিং সমিতির প্রধান লুকা কাতসেলি ব্যাংক বন্ধ থাকার সময়সীমা আরো দু দিন বাড়িয়েছেন। ফলে মঙ্গলবার ও বুধবার বন্ধ থাকছে গ্রিসের সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো।