ঢাকাTuesday , 7 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধসহ ৮ প্রকল্প অনুমোদন

Link Copied!

Eknekনিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো, মানবপাচার রোধ এবং ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের চোরাচালান বন্ধ করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সক্ষমতা বাড়াতে ১৩১ কোটি টাকার দুইটি প্রকল্পসহ মোট ৮ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের নিয়মিত বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, একনেক বৈঠকে ১০ হাজার ৭৬ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে ৮ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন (জিওবি) ৮ হাজার ৭০৯ কোটি ৮৪ লাখ টাকা, প্রকল্প সাহায্য ১ হাজার ৪৪৮ কোটি ৩২লাখ এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩৯৫ কোটি ২৬ লাখ টাকা ব্যয় করা হবে।