ঢাকাTuesday , 7 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রাজিলের গম আসলে দেখতে খারাপ

Link Copied!

Kamrulনিজস্ব প্রতিবেদক : ফের ব্রাজিলিয়ান গমের পক্ষে সাফাই গাইলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি দাবি করেছেন, ‘ব্রাজিলের গম আসলে দেখতে খারাপ, তবে গুণগত মান ঠিক আছে। পত্রিকায় যেসব খবর ছাপা হচ্ছে তার কোনো ভিত্তি নেই। সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে এবং আমাকে হেয় করতে এক শ্রেণীর পত্রিকা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ভিত্তিহীন খবর প্রকাশ করছে। তাছাড়া যেসব ছবি দেখানো হচ্ছে সেই ছবির সঙ্গে আমাদের গমের কোনো মিল নেই।’
মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
প্রশ্নকর্তা জানতে চান- যারা পঁচা, নিম্নমানের গম আমদানির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন কি না?
জবাবে মন্ত্রী বলেন, ‘নির্দেশে যে প্যারামিটার দেয়া ছিল পরবর্তীতে আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে সেই গম আমদানি করা হয়েছে। পরবর্তীতে যখন বলা হলো গম খারাপ, পচা, নিম্নমানের- তখন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সিল গালাকৃত অবস্থায় আবার নমুনা গ্রহণ করা হয়। সেই নমুনা আমাদের খাদ্য অধিদপ্তরের ল্যাবরেটরিতে, সাইন্স ল্যাবরেটরিতে এবং আরো বিভিন্ন জায়গায় পরীক্ষা করি।’
পরীক্ষা করে দেখা যায়, গম আমদানির দীর্ঘ ৪/৫ মাস পার হয়ে গেলেও দেখা যায়- গমের গুণগত মান নষ্ট হয় নাই। পত্র-পত্রিকায় নিউজ এসেছে এই গম পচা, নিম্নমানের। আসলে এর কোনো ভিত্তি নেই। ২ লাখ মেট্রিক টন গম এসেছিল তার মধ্যে ১ লাখ ৭৪ হাজার ৯২৫ টন গম ৩০ জুন পর্যন্ত বিলি হয়ে গেছে। আমাদের কাছে আর মাত্র ২৫ হাজার মেট্রিক টন গম আছে। বিলি হওয়ার পর এই চার মাসে কোনো অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়নি।
কুষ্টিয়া কুমারখালিতে ব্রাজিলিয়ান গম ঢুকতে সংসদ সদস্যের বাধা শীর্ষক যে রিপোর্ট এসেছে তা সঠিক না। এমপির সাথে উপজেলা চেয়াম্যানের একটা প্রজেক্টের বিরোধের জের ধরে গম নিয়ে নাটকীয়তার অবস্থা সৃষ্টি করেছেন। পত্রপত্রিকায় নিউজে এসেছে স্থানীয় আওয়ামী লীগের দ্বন্দ্বে এই বিরোধের সৃষ্টি।
এ গম নিয়ে হাইকোর্টে মামলা পরিচালনা করছে বিএনপির যুগ্ম-মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। হাইকোর্টে নির্দেশ অনুযায়ী বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট, অধিদপ্তরের রিপোর্ট, ঢাবি পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের রিপোর্ট জমা দেয়া হয়েছে। আমদানি করার ক্ষেত্রে প্রি ফিটমেন সার্টিফিকেট আসে। প্রি ফিটমেন্ট সার্টিফিকেটও বলেছে- এ গম খাবার উপযোগী। আমি জানি না কি ভিত্তিতে এসব নিউজ। পোকার কথা বলা হচ্ছে, যে গমের ছবি দেখানো হচ্ছে, সেই গমের সাথে আমাদের গুদামের গমের কোনো ছবির মিল নেই। বলা হচ্ছে পোকা খাওয়া গম, গমে ওষুধ না দিলে পোক ধরবেই। একটি পত্রিকায় আমার বিকৃত ছবি দিয়ে নিউজ ছাপা হয়েছে। অথচ এই গম আমদানি করে খাদ্য অধিদপ্তর। আন্তর্জাতিক টেন্ডারে বলা আছে, একমাত্র ইজরাইল ছাড়া যে কোনো দেশ থেকে মাল আমদানি করতে পারবে খাদ্য অধিদপ্তর।
মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া এ নিয়ে একটি রাজনৈতিক ফায়দা নিতে চান। যে খালেদার জিয়ার শরীরে মানুষ পোড়ার দুর্গন্ধ। সে এখন গমের দুর্গন্ধ খোঁজার চেষ্টা করছেন। সরকারকে এবং আমাকে হেয় করার জন্যই এ খবর প্রকাশ করা হচ্ছে।’