ঢাকাMonday , 6 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাহসী সিদ্ধান্ত নিয়েছে গ্রিকরা: সিপ্রাস

Link Copied!

siprasআন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রী অ্যালেক্সি সিপ্রাস বলেছেন, দেশের ঋণ মওকুফের জন্য ইউরোপীয় দেশগুলোর বেল আউট প্রস্তাব প্রত্যাখ্যান করে সাহসী সিদ্ধান্ত নিয়েছে গ্রিকরা। গ্রিসে রোববার অনুষ্ঠিত গণভোটের ফলাফল প্রকাশের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে  এ মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী।
ভোট শেষে রোববার রাতেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে ‘না’ ভোটের পক্ষে ভোট পড়েছে ৬১ দশমিক ৩ ভাগ। আর ‘হ্যা’ ভোট পেয়েছে ৩৮ দশমিক ৭ ভাগ ভোট। ফলাফল প্রকাশের পর রাস্তায় নেমে আসে উচ্ছ্বসিত গ্রিকরা। তারা নেচে গেয়ে-পতাকা উড়িয়ে আনন্দ প্রকাশ করতে থাকে।
রোববার রাতে জাতির উদ্দেশে দেয়া টেলিভিশন প্রধানমন্ত্রী সিপ্রাস বলেন, ‘গত সপ্তাহে ঋণদাতাদের দেয়া প্রতিকূল শর্তের বেল আউট প্রস্তাবের ব্যাপারে আপনারা খুব সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আমি সচেতন আছি, আপনারা আমাকে যে কর্তৃত্ব দিয়েছেন, তা বিচ্ছেদের জন্য নয়।’
গণভোটের পর সোমবার গ্রিস ফের আলোচনার টেবিলে ফিরে যাবে বলেও জানিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী। তবে গণভোটের ফলাফলে হতাশ  ইউরোপীয় নেতারা বলছেন, ‘না’ ভোট বিজয়ী হওয়ার অর্থ হচ্ছে তাদের সঙ্গে আরো আলোচনার সম্ভবনা প্রত্যাখ্যান করেছে গ্রিকরা।