ঢাকাMonday , 6 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্র্যাক ব্যাংকের টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে

Link Copied!

brac-bank-logoঅর্থনৈতিক প্রতিবেদক : ব্র্যাক ব্যাংক লিমিটেড থেকে ৩ লাখ টাকা আত্মসাৎ করেছে ব্যাংকটির দুই কর্মকর্তা। অভিযোগটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি বিরোধী সংস্থাটি।
দুদকের অনুমোদিত মামলায় আসামিরা হলেন- ব্র্যাক ব্যাংকের গুলশান-১ এভিনিউ শাখার সাবেক অফিসার (গ্রেড-১) মো. সাইফুল হাসান খাদেম এবং একই শাখার সাবেক ডিরেক্টর সেলস এক্সিকিউটিভ (ক্রেডিট কার্ড ডিভিশন) এসএম শাহীন।
সোমবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের এক বৈঠকে তাদের বিরুদ্ধে একটি মামলার অনুমোদন দেয়া হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেন।
প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, অভিযুক্ত ব্যাংক কর্মকর্তারা জাল কাগজপত্র ও ঠিকানা দাখিল করে নিজেরাই তা সঠিক হিসেবে নিশ্চিত করে অস্থিত্বহীন ব্যক্তির নামে ক্রেডিট লিমিট মঞ্জুর করান (ক্রেইডট কার্ড নং- ৪৩২১৪৮০০০০০৯৪৭৩৮)। পরে এই ক্রেডিট লিমিটের বিপরীতে বিভিন্ন সময়ে ৩ লাখ টাকা উত্তলন করে আত্মাসাৎ করেন।
গত বছরের নভেম্বরে এই অভিযোগটি এলে তা আমলে নিয়ে অনুসন্ধানে নামে দুদক। দীর্ঘ ৭ মাস অনুসন্ধান শেষে পরস্পর যোগসাজসে নিজেরা লাভবান হওয়ার আশায় ব্র্যাক ব্যাংক থেকে এসব টাকা আত্মসাৎ করেছে বলে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয়া হয়েছে।
দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন ৫(২) ধারায় মামলাটির অনুমোদন দেয়া হয়। খুব শিগগিরই মামলাটি দায়ের করার জন্য দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালককে ব্যবস্থা নিতে বলা হয়েছে বলেও জানান তিনি।