ঢাকাMonday , 6 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন অনুমোদন

Link Copied!

Coxsbazarনিজস্ব প্রতিবেদক : কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভুঞা এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।
সচিব বলেন, ‘পর্যটন নগরী কক্সবাজারের গুরুত্ব অনেক। কিন্তু অপরিকল্পিতভাবে সেখানে নগরায়ন হচ্ছে। সে কারনে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করার জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গঠন প্রয়োজন হয়ে পড়েছে। ঢাকা, খুলনাসহ দেশের অন্যান্য জেলায় যেমন উন্নয়ন কর্তৃপক্ষ আছে তোমনিভাবে কক্সবাজারেও একটি উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হবে।’
এ আইনে ৮ টি অধ্যায়ে ৫০ টি ধারা আছে বলেও জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, এ আইন অনুযায়ী ১৫ জন সদস্য নিয়ে এই উন্নয়ন কর্তৃপক্ষ কমিটি গঠিত হবে। যেখানে একজন চেয়ারম্যান হবেন এবং তিন জন হবেন স্থায়ী সদস্য। কক্সবাজারের পৌরমেয়র পদাধিকারবলে কমিটিতে থাকবেন বলেও জানান তিনি।
মোশাররফ হোসেন ভুঞা বলেন, ‘আইন অনুযায়ী কক্সবাজার পৌর এলাকা এবং পর্যটন এলাকা নিয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এলাকা গঠিত হবে। তবে সরকারের ইচ্ছা অনুযায়ী এই এলাকা আরো বর্ধিত হতে পারে।
কমিটির কাজ হবে নগরীর জন্য মাস্টার প্ল্যান তৈরী করা এবং সময় অনুযায়ী তা হালনাগাদ করা। এছাড়া ল্যান্ড জোনিং করা যাতে ভুমির সর্বোচ্চ ব্যাবহার নিশ্চিত করা যায়।
এই আইন কার্যকর হওয়ার পর কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া নির্ধারিত এলাকায় ইমারত নির্মাণ, জলাধার বন্ধ, পাহাড় কাটা, রাস্তাঘাট নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা যাবেনা। এবং কেউ আইন অমান্য করলে পুলিশ ওয়ারেন্ট ছাড়াই তাকে গ্রেপ্তার করা যাবে। যার শাস্তি হবে, এক বছরের কারাদণ্ড অথবা ৫ লাখ টাকা জরিমানা।