ঢাকাMonday , 6 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তথ্য যোগাযোগ ও প্রযুক্তি নীতিমালার খসড়া অনুমোদন মন্ত্রিসভায়

Link Copied!

Cabinetনিজস্ব প্রতিবেদক : জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা ২০১৫-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান।
সচিব জানান, এই নীতিমালায় একটি ভিশন, ১০টি উদ্দেশ্য, ৫৪টি কৌশলগত বিষয়বস্তু এবং একটি কর্মপরিকল্পনা রয়েছে।
তিনি জানান, দেশে বর্তমানে ৪ কোটি ৭৪ লাখ ইন্টারনেট ব্যবহারকারী এবং ৫ হাজার ২৭৫টি ডিজিটাল সেন্টার রয়েছে।
নীতিমালার কর্ম পরিকল্পনা সম্পর্কে সচিব জানান, তিনটি ধাপে কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। ২০১৬ সালের মধ্যে স্বল্প মেয়াদী, ২০১৮ সালের মধ্যে মধ্যমেয়াদী ও ২০২১ সালের মধ্যে দীর্ঘ মেয়াদী অর্থাৎ ২০২১ সালের সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পৌঁছানো এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পৌঁছানোর ভিশন রয়েছে।
নীতিমালার উদ্দেশ্য সম্পর্কে ব্যাখ্যায় বলা হয়েছে, এতে ১০টি উদ্দেশ্য রয়েছে। সেগুলো হলো সামাজিক ন্যায়পরায়ণতা, নীতির প্রতি আস্থা, শিক্ষা ও গবেষণা, রপ্তানি উন্নয়ন, আইসিটি সহায়ক স্বাস্থ্য, পরিবেশ ও জলবায়ু প্রভৃতি।
এছাড়া, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন -২০১৫ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।