ঢাকাSunday , 5 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবেশিদের তথ্য নেবে ব্যাংক শাখাগুলো

Link Copied!

bangladesh-bankঅর্থনৈতিক প্রতিবেদক : দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের বিভিন্ন শাখার চারপাশে বসবাসকারী বা অবস্থানকারীদের তথ্য সংগ্রহ করে তা সংশ্লিষ্ট শাখায় সংরক্ষণ করে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সামাজিক সম্পর্ক জোরদার করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া চুরি-ডাকাতি ঠেকাতে আরো বেশ কিছু পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারিকৃত এক সার্কুলারে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের এ নির্দেশ দেয়া হয়েছে।
ভল্টে কাঠামোগত নিরাপত্তার পাশাপাশি প্রযুক্তিগত নিরাপত্তা জোরদার করতে সার্কুলারে নির্দেশ দেয়া হয়েছে। আর এতে অতিরিক্ত নগদ অর্থ যেন কোনভাবেই সংরক্ষণ করা না হয় সে বিষয়েও বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। আর চুরি ডাকাতি মোকাবেলায় প্রতি শাখায় অটো এলার্ম সিস্টেম চালুর নির্দেশ দেয়া হয়েছে।
ব্যাংকের শাখাগুলোতে নিরাপত্তা নিশ্চিতকল্পে সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। শুধু শাখাই নয়, প্রতিটি ভল্টের নিরাপত্তার বিষয়ে অধিকতর শক্তিশালী ও মজবুত করার জন্য ব্যবস্থা নিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক স্থাপনার অধিকতর নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যাংক শাখার প্রবেশ পথে, শাখার অভ্যন্তরে, শাখার বাহিরে চতুর্দিকে এবং সকল ধরনের আইটি রুম এ প্রয়োজনীয় সংখ্যক সিসিটিভি, আইপি ক্যামেরা বা স্পাই ক্যামেরা স্থাপনের করতে হবে। যেগুলো কিনা আবার সেন্ট্রাল ব্যাংকের সেন্ট্রাল ইনফরমেশন নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত থাকবে। তবে সিসিটিভিগুলো যাতে করে সচল থাকে সে বিষয়েও খেয়াল রাখতে বলা হয়েছে।
ব্যাংকের সব শাখায় পর্যায়ক্রমে এন্টি থেফট এলার্ম স্থাপন করতে বলা হয়েছে। আর ভল্টের অধিক নিরাপত্তার জন্য, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকসমূহ তাদের নিরাপত্তা ব্যবস্থা ও ভল্ট রুমের ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি কর্তৃক দখিলকৃত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা করতে হবে। বেসরকারি ও অন্যান্য ব্যাংকগুলোকে পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে।