অর্থনৈতিক প্রতিবেদক : শেয়ার দর বাড়ার কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য নেই সমতা লেদার লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জকে দেয়া নোটিশের জবাবে কোম্পানির পক্ষ থেকে এমনটিই জানানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কয়েকদিন ধরে সমতা লেদারের শেয়ার দর ধারাবাহিকভাবে বাড়ছে। এটাকে অস্বাভাবিক মনে করে ডিএসইর পক্ষ থেকে কোম্পানিকে নোটিশ প্রদান করা হয়। নোটিশের জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয় দর বাড়ার কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।
বিশ্লেষণে দেখা গেছে, সমতা লেদারের শেয়ার দর গত ২৮ জুন ছিল ১৯ টাকা। রোববার শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ২৬ টাকা ৬০ পয়সা। অর্থাৎ মাত্র ৫ কার্যদিবসে কোম্পানির শেয়ার দর বেড়েছে ৭ টাকা ৬০ পয়সা। এটাকে অস্বাভাবিক মনে করেই কোম্পানিকে নোটিশ দেয় ডিএসই।

