অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার উভয় পুঁজিবাজারে সূচকের পতন ধারায় লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সঙ্গে দুই বাজারেই লেনদেন কমেছে। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর।
বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৬ পয়েন্ট কমে ৪ হাজার ৫৩৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস শরিয়া সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ১১১ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৭৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৬৮ কোটি ২২ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৩৬ কোটি টাকা কম।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫০৪ কোটি টাকা। রোববার লেনদেন হওয়া মোট ৩১২টি কোম্পানির মধ্যে বেড়েছে ৮৪টি, কমেছে ১৯৪টি এবং অপরিবর্তিত আছে ৩৪টি কোম্পানির শেয়ার দর।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৭৮ পয়েন্ট কমে ৮ হাজার ৪৯৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ১৯ পয়েন্টে, সিএসই৩০ সূচক ১৯ পয়েন্ট কমে ১১ হাজার ৩৭৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৩১ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৫৯ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে ৯৮৯ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪২ কোটি ৬৭ লাখ টাকা। লেনদেন হওয়া ২৪৯টি কোম্পানির মধ্যে বেড়েছে ৫৫টি, কমেছে ১৬৩ টি এবং অপরিবর্তিত আছে ৩১টি কোম্পানির শেয়ার।

