অর্থনৈতিক প্রতিবেদক : দেশের পুঁজিবাজারে সপ্তাহের বেশিরভাগ সময় লেনদেন উত্থান ধারা অব্যাহত ছিল। সেসময় প্রধান পুঁজিবাজার ঢাকা ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সঙ্গে বেড়েছে সব ধরনের সূচক। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২ দশমিক ৩১ শতাংশ।
সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে দেখা গেছে, ডিএসইতে চলতি সপ্তাহে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৮৮৫ কোটি ৪১ লাখ ৯৩ হাজার টাকা। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ১ হাজার ৮৪২ কোটি ৭৬ লাখ ৬৭ হাজার টাকা।
এর মধ্যে চলতি সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির শেয়ারে লেনদেন হয়েছে ৮৫ দশমিক ১৭ শতাংশ। ‘এ’ ক্যাটাগরির শেয়ারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৬০৫ কোটি ৭৭ লাখ ১৫ হাজার টাকা। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ১ হাজার ৫৭৪ কোটি ৩৪ লাখ ২৫ হাজার টাকা।
‘বি’ ক্যাটাগরির শেয়ারের লেনদেন হয়েছে ২ দশমিক ২১ শতাংশ। চলতি সপ্তাহে এসব শেয়ারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪১ কোটি ৭৫ লাখ ৬৮ হাজার টাকা। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ৪৭ কোটি ৫০ লাখ ৬৭ হাজার টাকা।
‘এন’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ১১ দশমিক ৭৩ শতাংশ। চলতি সপ্তাহে এসব শেয়ারের লেনদেনের পরিমান দাঁড়িয়েছে ২২১ কোটি ১৮ লাখ ৯০ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ১৯৮ কোটি ৬০ লাখ ১৯ হাজার টাকা।
‘জেড’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে শূন্য দশমিক ৮৯ শতাংশ। এসব শেয়ার চলতি সপ্তাহে লেনদেন হয়েছে ১৬ কোটি ৭০ লাখ ২০ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ২২ কোটি ৩১ লাখ ৫৬ হাজার টাকা।
এদিকে ডিএসইতে চলতি সপ্তাহে ৩২৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ২২৯টি, কমেছে ৭২টি এবং অপরিবর্তিত আছে ২৪টি কোম্পানির শেয়ার দর। আগের সপ্তাহে লেনদেন হওয়া ৩২৬টি কোম্পানির মধ্যে বেড়েছে ১১২টি, কমেছে ১৮৪টি এবং অপরিবর্তিত আছে ২৮টি কোম্পানির শেয়ার দর।

