ঢাকাFriday , 3 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যমুনায় টানেল নির্মাণে চীনা কোম্পানির আগ্রহ

Link Copied!

china+bdনিজস্ব প্রতিবেদক : বন্দরনগরী চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এবার যমুনা নদীর তলদেশে টানেল নির্মাণে আগ্রহ দেখিয়েছে একটি চীনা নির্মাণ প্রতিষ্ঠান।
হংকং সফররত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাতে শুক্রবার সকালে জিজিয়াং কনস্ট্রাকশন ইনভেস্টমেন্ট গ্রুপ কোম্পানি লিমিটেডের প্রতিনিধিদল এ আগ্রহের কথা জানিয়েছে।
চীনের সরকারি মালিকাধীন প্রতিষ্ঠানটি জি-টু-জি ভিত্তিতে এ টানেল নির্মাণ করতে চায়। মন্ত্রী এ সময় আগ্রহী প্রতিষ্ঠানকে দেশের বিদ্যমান নীতিমালা অনুযায়ী প্রস্তাব পাঠানোর পরামর্শ দেন।
এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক রুহুল আমিন সিদ্দিক, হংকং-এ নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল এম সারওয়ার মাহমুদসহ সফররত প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। নির্মাণ প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক শেন ডে ফা ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
কর্ণফুলীর তলদেশে টানেল নির্মাণে ৩০ জুন বাংলাদেশের সঙ্গে চুক্তি সই করে চীনের সরকারি মালিকাধীন প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন্স কনস্ট্রাকশন কোম্পানি (সিসিসিসি)।