ঢাকাFriday , 3 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিল্পাঞ্চলে ১১ জুলাই খোলা থাকবে ব্যাংক

Link Copied!

bank-logoঅর্থনৈতিক প্রতিবেদক : তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারীদের বেতন, বোনাস ও ভাতাদি পরিশোদের সুবিধার্থে বিজিএমইএর অনুরোধে ১১ জুলাই শনিবার শিল্প এলাকার ব্যাংকগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে জারিকৃত এক সার্কুলারে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীকে এ নির্দেশ দেয়া হয়েছে।
শিল্প এলাকার তফসিলি ব্যাংকের কেবলমাত্র তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখা খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প এলাকাগুলোর কথা বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারীদের বেতন, বোনাস ও অন্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ছুটির দিনটিতে ব্যাংকের শাখাগুলো খোলা রাখতে বলা হয়েছে। আর ওই দিন শাখাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অফিস কার্যে যোগদানকারী ব্যাংক কর্মকর্তাদের যুক্তিসংগত ভাতাও প্রদান করতে বলা হয়েছে।