ঢাকাFriday , 3 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চীনে ভূমিকম্পে নিহত ৪

Link Copied!

bumiআর্ন্তজাতিক ডেস্ক : চীনের জিনজিয়াং প্রদেশে শুক্রবার ভূমিকম্পে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪৮ জন। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৪।
ই্উএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল হোতান শহরের ১৬৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং সাচে বা ইয়ার্কঅ্যান্ড বলে পরিচিত সংখ্যালঘু ইউঘুরদের এলাকার থেকে ১৩১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে ইউঘুরদের এলাকার তিন হাজারের বেশি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।
হোতানের বাসিন্দা জিন জিংচ্যাং জানান, ‘ভবনগুলি কাঁপছিল এবং লোকজন দৌড়ে রাস্তায় চলে আসে।’
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিধ্বস্ত এলাকায় এক হাজার তাবু ও অন্যান্য ত্রান উপকরণ পাঠানো হবে।
প্রসঙ্গত, ২০০৮ সালে সিচুয়ান প্রদেশে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ৮০ হাজারের বেশি লোক নিহত হয়েছিল। তিন দশকের মধ্যে সেটি ছিল চীনের সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ।