ঢাকাFriday , 3 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ১৫০

Link Copied!

issআর্ন্তজাতিক ডেস্ক : নাইজেরিয়ায় পরপর দুদিন বোকো হারামের হামলায় একশ ৫০ জন নিহত হয় হয়েছে। মঙ্গল ও বুধবার বোর্নো প্রদেশে এ হামলার ঘটনা ঘটে। শুক্রবার বার্তা সংস্থা বিবিসি এ তথ্য জানিয়েছে। দুর্গম ও প্রত্যন্ত অঞ্চল হওয়ায় এসব এলাকার খবর দেরী করে পেয়ে থাকে বার্তা সংস্থাগুলি।
প্রত্যক্ষদর্শী ও বাসিন্দারা জানান, বোকা হারাম সদস্যরা বুধবার সন্ধ্যায় লেক চাদের কাছাকাছি কুকাওয়া গ্রামে হামলা চালায়। এতে ৯৭ জন নিহত হয়। এর ঠিক একদিন আগে মঙ্গলবার মোঙ্গুনো শহরের পাশের দুটি গ্রামে হামলা চালিয়ে ৪৮ জনকে হত্যা করে বোকো হারাম সদস্যরা। প্রার্থণা শেষে বাড়ি ফেরার পথে তাদের হত্যা করা হয়।
কুকাওয়া গ্রামে বোকো হারামের হামলার প্রত্যক্ষদর্শী বাবামি আলহাজি কোলো জানান, ইফতারের পর মুসুল্লিরা মাগরিবের নামাজের জন্য অপেক্ষা করছিল । এসময় বোকো হারামের যোদ্ধারা তাদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে। পরে বেশ কয়েকজন জঙ্গি শস্যের মধ্যে আগুন ধরিয়ে দেয় এবং অন্যরা বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে।
এদিকে সম্প্রতি মোঙ্গুনো শহর বোকো হারামের কাছ থেকে পুর্নদখল করেছে সরকারি বাহিনী। গত মাসে শহরটিতে সরকারি বাহিনীর সাফল্য উদযাপনের সময় এক অনুষ্ঠানে বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছিল। চলতি মাসে আবারও শহরটিতে হামলা চালালো বোকো হারাম।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসেব অনুযায়ী, ২০০৯ সাল থেকে নাইজেরিয়ায় কমপক্ষে ১৭ হাজার মানুষ বোকো হারামের হামলায় প্রাণ হারিয়েছে।