ঢাকাFriday , 3 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরাক-সিরিয়ার প্রত্মতাত্ত্বিক নিদর্শন লুটপাট আইএসের

Link Copied!

issআর্ন্তজাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেট অ্যান্ড লেভান্ট (আইএসআইএল) ইরাক ও সিরিয়ায় তাদের দখলকৃত এলাকা থেকে বানিজ্যিক উদ্দেশে প্রত্মতাত্ত্বিক নিদর্শন লুটপাট করছে। নগদ অর্থ বাড়ানোর জন্য এগুলি দালালদের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর প্রধান ইরিনা বোকোভা এ দাবি করেছেন। বৃহস্পতিবার লন্ডনে প্রত্মতাত্ত্বিক বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠককালে তিনি এ দাবি করেন।
ইউনেস্কোর প্রধান জানান, প্রত্মতাত্ত্বিক নিদর্শনের জন্য দাপ্তরিকভাবে পরিচিত ইরাকের প্রায় দশ হাজার এলাকা আইএসের দখলে রয়েছে। এসব এলাকার অধিকাংশই চরমভাবে লুটপাট করা হয়েছে। বাকী কয়েক হাজার এলাকার কী অবস্থা তা জানা যায়নি।
তিনি আরও জানান, সিরিয়ার বেশ কিছু প্রত্মতাত্ত্বিক এলাকা এতোটা বাজেভাবে লুটপাট করা হয়েছে যে ওই সব এলাকা ইতিহাসবিদ ও প্রত্মতাত্ত্বিকদের কাছে এখন আর কোন মূল্য নেই। তাই লিবিয়ার বিষয়েও এখন উদ্বিগ্ন ইউনেস্কো।আইএসের দখল করা এলাকাগুলির মধ্যে এমন কিছু অঞ্চল রয়েছে যেখানে বিশ্বের সবচেয়ে মূল্যবান কিছু প্রত্মতাত্ত্বিক নিদর্শন রয়েছে। এগুলির মধ্যে রয়েছে আসিরিয় সাম্রাজ্যের রাজধানী, গ্রীসীয়-রোমান সভ্যতার বিকাশস্থল এবং মুসলমান-খ্রিস্টানদের নির্মিত স্থাপত্য , যা শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে।
এদিকে সিরিয়ার প্রত্নতত্ত্ব ব্ভিাগের পরিচালক মামুন আব্দেলকরিম জানিয়েছেন, আইএস পালমিরার বিখ্যাত সিংহমূর্তিটি যা আরবীতে তাদমুর নামে পরিচিত সেটি ধ্বংস করে ফেলেছে।
তিনি বলেন, গত শনিবার আল-লাতের সিংহ বলে পরিচিত মূর্তিটি যেটি তিন মিটার লম্বা ও ১৫ টন ওজনের সেটি আইএস ধ্বংস করে ফেলেছে।